কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স, রাসেলের ৫ উইকেট

নিয়ন্ত্রিত বোলিংয়ের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের গন্ধ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানেই গুটিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সপ্তদশ ওভারে দুটি এবং শেষ ওভারে তিনটি উইকেট পেলেন নাইটদের সফলতম বোলার আন্দ্রে রাসেল। পাঁচ উইকেট নিলেন ১৫ রানের বিনিময়ে। ২টি উইকেট নেন প্যাট কামিন্স।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ

প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ

শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও কেকেআরের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা শেষ অবধি টিকলে অবশ্য তা সম্ভব ছিল। কিন্তু ১৫.২ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান রোহিত। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩২ বলে ৪৩। এর ঠিক ছয় বল পরেই ফেরেন হার্দিক পাণ্ডিয়া। ১৭ বলে ১৫ রান করে হার্দিক প্রসিদ্ধ কৃষ্ণর বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনি আউট হওয়ার সময় মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১৬.২ ওভারে ৫ উইকেটে ১২৩। বিপজ্জনক কায়রন পোলার্ডের উইকেট তুলে নেন রাসেল। ৮ বলে ৫ রান করে তিনি কট বিহাইন্ড হন ১৭.২ ওভারে, দলের ১২৫ রানের মাথায়। পরের বলেই মার্কো জেনসেনের উইকেটটি তুলে নিন মাসল রাসেল।

ব্যর্থ ডি কক, ঈশান

ব্যর্থ ডি কক, ঈশান

টস জিতে ফিল্ডিং নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলে জানান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্যাচে সর্বাধিক রান করা ক্রিস লিনকে বসিয়ে খেলানো হয় কুইন্টন ডি কককে। যদিও তিনি ব্যর্থ। ৬ বলে ২ রান করে তিনি বরুণ চক্রবর্তীর বলে রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। রান পাননি ঈশান কিষাণও। সূর্যকুমার যাদব আউট হওয়ার পর তিনি মাত্র ১ রান করে প্যাট কামিন্সের শিকার হন। তাঁর ক্যাচটি ধরেন প্রসিদ্ধ কৃষ্ণ।

বিপর্যয় সামাল রোহিত-সূর্যে

বিপর্যয় সামাল রোহিত-সূর্যে

ম্যাচের দ্বিতীয় ওভারেই যখন কক আউট হন মুম্বই ইন্ডিয়ান্সের রান তখন মাত্র ১০। সেই অবস্থা থেকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব। ৮.৩ ওভার খেলে তাঁদের জুটিতে ওঠে ৭৬ রান। ৫০ রানের পার্টনারশিপ আসে ৩৭ বলে। সূর্যকুমার যাদবের উইকেটটি তুলে নেন শাকিব আল হাসান। ক্যাচ ধরেন শুভমান গিল। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৬ রান করেন সূর্যকুমার যাদব।

নিয়ন্ত্রিত বোলিং নাইটদের

নিয়ন্ত্রিত বোলিং নাইটদের

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নিয়ন্ত্রিত বোলিং করেই বাজিমাত করলেন নাইট বোলাররা।


কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈষান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জেনসেন, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট

ছবি- বিসিসিআই/আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+