চেন্নাই সুপার কিংসে তিনজন প্রথমে করোনা পজিটিভ, পরেই নেগেটিভ রিপোর্টে চাঞ্চল্য ও অসন্তোষ
কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা আক্রান্ত হতেই শোরগোল পড়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ফিরে আইপিএলে দুর্বল জৈব সুরক্ষা বলয় নিয়ে যে অভিযোগ করেছিলেন তা কতটা সত্য সেই জল্পনা নতুন করে শুরু হয়েছে এই ঘটনার জেরে। এবার করোনার থাবা চেন্নাই সুপার কিংস শিবিরেও।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
চেন্নাই সুপার কিংস শিবিরে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং দলের বাস পরিষ্কারের দায়িত্বে থাকা এক কর্মী। তবে দিল্লিতে সিএসকে দলের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। এর আগে ফলস করোনা পজিটিভ রিপোর্টের ঘটনাও সামনে এসেছিল। ফলে সিএসকে-র তিনজনই ফের নতুন করে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেই রিপোর্ট অবশ্য নেগেটিভ আসায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সিএসকে শিবিরে। এই রিপোর্ট পজিটিভ এলে তিনজনকেই দশদিন টিম বাবলের বাইরে আইসোলেশনে থাকতে হতো। জৈব সুরক্ষা বলয়ে ফিরতে দরকার ছিল দুটি পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।
এমন বিভ্রান্তিমূলক রিপোর্ট দেখে অসন্তোষ ছড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যেও। কোন রিপোর্টের উপর ভরসা করা যায় সেটাই বোধগম্য হচ্ছে না। পজিটিভ রিপোর্ট পরদিনই নেগেটিভ এলে নিজেরাই কি নিজেদের বিপদে ফেলছি না, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলের কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে কোনও বায়ো বাবলের ব্যবস্থা নেই। যে সংস্থা পরীক্ষার দায়িত্বে রয়েছে তাদের কাজের প্রক্রিয়াও স্বচ্ছ নয়। সবমিলিয়ে কী করণীয় সেই বিষয়টি বোর্ডের ভাবা দরকার। ভারতে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে আপাতত এক শহরে আইপিএল আয়োজন করা বা আপাতত কয়েকদিন আইপিএল স্থগিত রাখার প্রস্তাবও আসছে। এমনকী সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজনের দাবিও উঠছে। সবমিলিয়ে জৈব সুরক্ষা বলয়ে থেকেও কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে সেটাই উদ্বেগ বাড়াচ্ছে সকলের।
UPDATE: IPL reschedules today's #KKRvRCB match after two KKR players test positive. #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) May 3, 2021
Details - https://t.co/vwTHC8DkS7 pic.twitter.com/xzcD8aijQ0
কেকেআরের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই আজকের কেকেআর বনাম আরসিবি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা ও মা সম্প্রতি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আইপিএলের শিবিরে যোগ দিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর করোনা জয় করে মাঠে ফিরেছেন আরসিবি-র দেবদত্ত পাড়িক্কাল ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications