IPl 2021 : চোটে ছিটকে গেলেন ওয়াশিংটন, আরসিবি শিবিরে বাংলা দলের পেসার

IPl 2021 : চোটে ছিটকে গেলেন ওয়াশিংটন, আরসিবি শিবিরে বাংলার পেসার

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরকে বড় ধাক্কা দিয়ে আইপিএল ২০২১-র শেষাংশ থেকে ছিটকে গেলেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। পরিবর্ত হিসেবে বাংলা ক্রিকেট দলের ফাস্ট বোলার আকাশ দীপের ডাক পড়ল আরসিবি শিবিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ প্রতিভাকে তুলে আনার অঙ্গ হিসেবেই বিরাটদের ফ্র্যাঞ্চাইজির তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশে বাংলার ফাস্ট বোলারের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

চোটের কারণে নেই ওয়াশিংটন সুন্দর

চোটের কারণে নেই ওয়াশিংটন সুন্দর

বেশকিছু দিন ধরে আঙুলের চোটে ভুগছেন ওয়াশিংটন সুন্দর। ভারতীয় স্পিনারের চোট যে বেশ গুরুতর, তা বোঝা গেল সোমবার। আরসিবির তরফে জানিয়ে দেওয়া হল যে ওই চোটের কারণে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএল ২০২১-র শেষ অংশে খেলতে পারবেন না ওয়াশিংটন। আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের দিকে তাকিয়েই ভারতীয় স্পিনারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সুন্দরের আইপিএল কেরিয়ার

সুন্দরের আইপিএল কেরিয়ার

এখনও পর্যন্ত আইপিএলে ৪২টি ম্যাচ খেলেছেন ওয়াশিংটন সুন্দর। ২১৭ রান করার পাশাপাশি ২৭টি উইকেট নিয়েছেন তামিলনাড়ুর স্পিনার। আইপিএলে এখনও পর্যন্ত ৬.৯৩ ইকোনমি রেটে বল করা ওয়াশিংটনের সেরা স্পেল ১৬ রানের বিনিময়ে নেওয়া তিন উইকেট। দেশের হয়ে চারটি টেস্ট, একটি ওয়ান ডে ও ৩১টি টি২০ ম্যাচ খেলা ওয়াশিংটন তিন ফর্ম্যাট যথাক্রমে ৬, ১ ও ২৫ উইকেট নিয়েছেন। টেস্ট এবং টি২০তে ভারতের হয়ে যথাক্রমে ২৬৫ ও ৪৭ রান করেছেন সুন্দর।

আকাশ দীপের সামনে সুযোগ

আকাশ দীপের সামনে সুযোগ

বিহারের দেহরির ছেলে আকাশ দীপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন শৈশব থেকে। সেই আশা নিয়েই কলকাতায় এসেছিলেন তরুণ ফাস্ট বোলার। ক্লাব ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে বাংলার নির্বাচকদের মন জয় করেছিলেন। ২০১৯-২০২০ মরসুমের জন্য বাংলার রঞ্জি দলে ডাক পেয়েছিলেন আকাশ দীপ। সেবার দলকে টুর্নামেন্টের ফাইনালে তোলার ক্ষেত্রে বল ও ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ২৪ বছরের ক্রিকেটার। বাংলার হয়ে এখনও পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৯৮ রান করেছেন আকাশ। লিস্ট এ ও ঘরোয়া টি২০ ক্রিকেটে যথাক্রমে ১১ ও ১৬টি ম্যাচ খেলেছেন বাংলা দলের পেসার। দুই ফর্ম্যাটে ১৭ ও ২১ উইকেট নিয়েছেন আকাশ। উল্লেখ্য এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে বিরাট কোহলির আরসিবি দলের জার্সি গায়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন বাংলার অল রাউন্ডার শাহবাজ আহমেদ।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

গত এপ্রিল মাসে ভারতে শুরু হওয়া আইপিএল করোনা ভাইরাসের জেরে স্থগিত কর দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টের শেষ অংশ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ২০ সেপ্টেম্বর মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+