আইপিএল ২০২০: বিরাট কোহলির দলের তরুণ তুর্কি দেবদূত পড়িক্কলকে কী চ্যালেঞ্জ যুবরাজ সিংয়ের

আইপিএল ২০২০: বিরাট কোহলির দলের তরুণ তুর্কি দেবদূত পড়িক্কলকে কী চ্যালেঞ্জ যুবরাজ সিংয়ের

কেরিয়ারের প্রথম আইপিএলেই নজির গড়ে ফেলেছেন আরসিবি'র দেবদূত পড়িক্কাল। শনিবার আরসিবি জার্সিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রাজস্থানের বিরুদ্ধে দলের জয়ে বড় অবদান রাখেন পড়িক্কাল। যার সুবাদে আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে, প্রথম চার ইনিংসে ৩টি অর্ধশতরান হাঁকিয়ে নজির গড়েছেন। পড়িক্কলের এমন দুরন্ত ক্রিকেটে খুশি যুবরাজ সিং।

আইপিএল ২০২০: বিরাট কোহলির দলের তরুণ তুর্কি দেবদূত পড়িক্কলকে কী চ্যালেঞ্জ যুবরাজ সিংয়ের

এবছর আইপিএলের সেরা আবিষ্কার বলা হচ্ছে পড়িক্কালকে। আরসিবির বাঁ-হাতি ওপেনারকে নিয়ে এবার টুইট করলেন যুবরাজ। শনিবার পাড়িক্কলের ইনিংস দেখার পর টুইট করে তাঁর সঙ্গে ব্যাট করার ইচ্ছেপ্রকাশও করেন যুবি।

সেই সঙ্গে পড়িক্কলকে একটা চ্যালেঞ্জু ছুঁড়ে দিলেন যুবরাজ। দুজনে একসঙ্গে খেললে, কে কত দূরে বল মারতে পারে, সেই চ্যালেঞ্জ করলেন যুবরাজ। এরপর দেবদূত যুবরাজকে পালটা টুইটে সম্মান জানালেন। টুইটে পড়িক্কল লিখেছেন, যুবি পাজির সঙ্গে ব্যাটিং করতে মুখিয়ে রয়েছি। সঙ্গে তরুণ তুর্কি জুড়েছেন, ফ্লিকটা কিন্তু আমি আপনার থেকেই শিখেছি।

প্রসঙ্গত আইপিএল ২০২০তে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি পান পড়িক্কল। হায়দরাবাদের বিরুদ্ধে ৫৪, মুম্বইয়ের বিরুদ্ধে ৫৪ ও রাজস্থানের বিরুদ্ধে পড়িক্কল ৬৩ রান হাঁকিয়েছেন। সোমবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+