আইপিএল ২০২০ : এবার কি নারিনের পরিবর্তে বিশেষজ্ঞ ওপেনার খেলাবে কেকেআর?

আইপিএল ২০২০ : এবার কি নারিনের পরিবর্তে বিশেষজ্ঞ ওপেনার খেলাবে কেকেআর?

পরপর তিন ম্যাচে ব্যর্থ। এবার কি বিশেষজ্ঞ ওপেনারকে খেলাবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে কেকেআর-কে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। তবে দীনেশ কার্তিক শিবিরের হয়ে ওপেন করতে নেমে এদিনও ব্যর্থ হয়েছেন সুনীল নারিন।

আইপিএল ২০২০ : এবার কি নারিনের পরিবর্তে বিশেষজ্ঞ ওপেনার খেলাবে কেকেআর?

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেন করতে নেমে অনেকগুলি বল নষ্ট করেন সুনীল নারিন। একটি ছক্কা ও একটি চার সহযোগে ১৫ রান করে সাজঘরে ফিরে যান ক্যারিবিয়ান স্পিনার। যে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত, সেই খেলা দেখাতে এখনও পর্যন্ত ব্যর্থ নারিন। অথচ মাস খানেক আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। সেই নারিনের হঠাৎ হল কী, প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে মাত্র ২৪ রান করেছেন সুনীল নারিন। এই রান করতে ২৬ বল খেলেছেন ক্যারিবিয়ান স্পিনার। এই আইপিএলে নারিনের সর্বোচ্চ স্কোর ১৫। আইপিএলে এখনও পর্যন্ত ১১৩টি ম্যাচ খেলে ৭৯৫ রান করেছেন সুনীল নারিন। টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের। আইপিএলে নারিনের স্ট্রাইক রেট ১৬৪.২৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+