আইপিএল ২০২০: সূর্য'র তেজে ছারখার রাজস্থান, রানের পাহাড়ে মুম্বই, ম্যাচ জিততে স্মিথেদের টার্গেট কত
আইপিএল ২০২০: সূর্য'র তেজে ছারখার রাজস্থান, রানের পাহাড়ে মুম্বই, ম্যাচ জিততে রাজস্থানের টার্গেট কত
সূর্য'র তেজে ছারখার রাজস্থান রয়্যালস। আইপিএল ২০২০তে রানের ছন্দে ফিরে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৯৩ রানে পৌঁছে দিলেন সূর্যকুমার যাদব। ম্যাচে এদিন বিধ্বংসী ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সূর্য। আইপিএল ২০২০তে এটাই সূর্য'র ব্যাটে প্রথম হাফ সেঞ্চুরি। তাঁর পার্টনার হার্দিক পান্ডিয়া এদিন ১৯ বলে ৩০ রান হাঁকিয়েছেন। রাজস্থানের ম্যাচ জিততে ১৯৪ রান প্রয়োজন।

ব্যাটে এদিন রোহিত শর্মা ৩৫ রান হাঁকিয়ে শুরুটা ভালো করলেও মিডল অর্ডারে পরপর দু'বলে ঈশান কিশান ও ক্রুণাল পান্ডিয়া হারিয়ে মুম্বই কিছুটা চাপে পড়েছিল। সেখান থেকে দলকে টেনে তুললেন সূর্যকুমার।
সূর্যর ৪৭ বলের ৭৯ রানের ইনিংস ১১টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো। স্লগ ওভারে কাইরন পোলার্ডকে ছাড়ায় এদিন ১৯০ রানের গণ্ডি পার করেছে মুম্বই। সৌজন্যে হার্দিক-সূর্যর ৭৬ রানের পার্টনারশিপ। হার্দিক ২টি চার ও ১টি ছক্কা ইনিংস সাজান।
ম্যাচে এদিন জোফরার শেষ ওভারে (ম্যাচের ১৯তম ওভারে) ফুলটস বাউন্সারে আহত হন সূর্য। এর পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে যোগ্য জবাব দিতে দেখা যায় তাঁকে। মূলত তাঁর ব্যাটে ভর করেই মুম্বই এদিন রানের পাহাড় গড়ল। ম্যাচ জিততে জয়ের হ্যাটট্রিক করবে রোহিতের দল।












Click it and Unblock the Notifications