এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে চমক জাগিয়েছেন যে যে পাঞ্জাব ও হায়দরাবাদের ক্রিকেটার

এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে চমক জাগিয়েছেন যে যে পাঞ্জাব ও হায়দরাবাদের ক্রিকেটার

আইপিএল ২০২০-র পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। তা বলে ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে কারও থেকে কোনও অংশে পিছিয়ে নেই এই দুই দল। এখনও পর্যন্ত চলতি আইপিএলে দুই দলের হয়ে ব্যাটে-বলে নজর কেড়েছেন কারা, তা দেখে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক কারা

সর্বাধিক রান সংগ্রাহক কারা

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক কেএল রাহুল। পাঁচ ম্যাচ খেলে ৩০২ রান করা রাহুল এখনও পর্যন্ত টুর্নামেন্টেরও সেরা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৭৫ রান করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা

সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা

আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। ৫ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। সানরাইজার্সের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান।

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে এখনও পর্যন্ত এই আইপিএলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৬৩.০১। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট রয়েছেন মনীশ পান্ডের। সংখ্যার নিরিখে ১২৬.৭২।

বোলিং ইকোনমি রেট

বোলিং ইকোনমি রেট

চলতি আইপিএলে সবচেয়ে কম হারে রান দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। তাঁর বোলিং ইকোনমি রেট ৫.২০। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সবচেয়ে কম ৭.৮০ হারে রান দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+