আইপিএল ২০২০ : লেগ স্পিনের পাল্টা লেগ স্পিন, দিল্লির অমিতের পাল্টা হায়দরাবাদের রশিদ

আইপিএল ২০২০ : লেগ স্পিনের পাল্টা লেগ স্পিন, দিল্লির অমিতের পাল্টা হায়দরাবাদের রশিদ

লেগ স্পিনের পাল্টা লেগ স্পিন।

অমিত মিশ্রের পাল্টা রশিদ খান। বরং এক গোলে এগিয়ে গেলেন আফগান স্পিনার।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তিন উইকেট উপহার দিলেন আফগানিস্তানের স্পিনার। ম্যাচ জিতলেন নিজের পুরনো মেজাজে।

আইপিএল ২০২০ : লেগ স্পিনের পাল্টা লেগ স্পিন, দিল্লির অমিতের পাল্টা হায়দরাবাদের রশিদ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্র। ডেভিড ওয়ার্নার ও মনীশ পান্ডের গুরুত্বপূর্ণ উইকেট নেন ভারতীয় স্পিনার। পাল্টা হিসেবে মন্থর পিচের পুরো ফায়দা তুলে নেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। অমিতকে ছাপিয়ে দিল্লি ক্যাপিটালসের তিন ব্যাটসম্যানকে আউট করেন আফগান স্পিনার।

মঙ্গলবার রশিদ খানের প্রথম শিকার হন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে সাজঘরে ফিরিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে লড়াইয়ে ফেরান আফগান স্পিনার। সবশেষে ভয়ঙ্কর ঋষভ পন্থকে আউট করে দলকে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ জয়ের ভিত গড়ে দেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৪ রান দেন এই মিস্ট্রি লেগ স্পিনার।

আইপিএলে এখনও পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন রশিদ খান। টুর্নামেন্টে তাঁর বোলিং ইকোনমি রেট ৬.৫১। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন আফগানিস্তানের স্পিনার। মঙ্গলবারের ম্যাচে রশিদ খানকে দুর্দান্ত ভাবে ব্যবহার করেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির বিরুদ্ধে অনবদ্য জয়ের সেটাও একটা কারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+