আইপিএল ২০২০: অবশেষে চেন্নাই সুপার কিংসের হয়ে রানে ফিরে বড় ইনিংস ওয়াটসনের
আইপিএল ২০২০: অবশেষে চেন্নাই সুপার কিংসের হয়ে রানে ফিরে বড় ইনিংস ওয়াটসনেরআইপিএল ২০২০: অবশেষে চেন্নাই সুপার কিংসের হয়ে রানে ফিরে বড় ইনিংস ওয়াটসনের
অবশেষে আইপিএল ২০২০তে বড় রান পেলেন শেন ওয়াটসন। এবছর আইপিএলে প্রথম দিন থেকেই রানের ছন্দে নেই অজি ক্রিকেটার। যারপর ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই ওপেনিংয়ে পরিবর্তন এনে ওয়াটসনকে বসিয়ে দেওয়ার কথা বলেছিলেন।

ওয়াটসনকে বসিয়ে বোলিংয়ে ইমরান তাহিরকে ব্যবহার করে চেন্নাই দলেপ শক্তি বৃদ্ধির পক্ষে একাধিক মত শোনা যাচ্ছিল। চেন্নাই অধিনায়ক অবশ্য ওয়াটসনের উপর আস্থা হারাননি। আর সেই আস্থার দাম দিলেন ওয়াটসন।
ব্যাটে এদিন ৩১ বলে অর্ধশতরান হাঁকান ওয়াটসন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন হাফ সেঞ্চুরি হাঁকানোর আগে চলতি আইপিএলে ওয়াটসন ৪, ৩৩, ১৪ ও ১ রান হাঁকিয়েছিলেন। টানা চার ম্যাচে ব্যর্থ হওয়ার পর এদিন ৮৩ রান হাঁকালেন ওয়াটসন।
ম্যাচের ১১ তম ওভারের প্রথম দুই বলে কিংস ইলেভেন পাঞ্জাবের জর্ডনের বিরুদ্ধে দুটি চার হাঁকিয়ে অর্ধশতরান সম্পূর্ণ করেন চেন্নাই ওপেনার। একই ওভারের পঞ্চম বলে ৩৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন ফ্যাফ ডুপ্লেসিস। এদিন ৮৭ রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছাড়েন।
আইপিএল ২০২০তে এবছর দারুণ খেলছেন দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসিস। এদিন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকানোর আগে, মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ নটআউটের পর, রাজস্থানের বিরুদ্ধে ৭২ রান, দিল্লির বিরুদ্ধে ৪৩ ও সানরাইজার্সের বিরুদ্ধে ২২ রান হাঁকান। দুই ডানহাতির ব্যাটে এদিন শতরান পার্টনারশিপ ম্যাচে পার্থক্য তৈরি করে দেয়। ওয়াটসন-ডুপ্লেসিসের ১৮১ রানের পার্টনারশিপে ভর করে চেন্নাই ১০ উইকেটে ম্যাচ জিতল।












Click it and Unblock the Notifications