আইপিএল ২০২০ : রোহিত শর্মা বনাম মহম্মদ শামি, দুটি চারের পাল্টা গুরুত্বপূর্ণ উইকেট, ফলাফল ১-১
আইপিএল ২০২০ : রোহিত শর্মা বনাম মহম্মদ শামি, দুটি চারের পাল্টা গুরুত্বপূর্ণ উইকেট, ফলাফল ১-১
দুটি চারের পাল্টা গুরুত্বপূ্র্ণ উইকেট। ফলাফল ১-১। রোহিত শর্মাকে লড়াইয়ে পাল্লা দিলেন মহম্মদ শামি।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে হারায় মুম্বই। উইকেট নেন পাঞ্জাব তথা ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোটরেল। ম্যাচের দ্বিতীয় ওভার বল করতে আসেন মহম্মদ শামি। সামনে রোহিত শর্মা।

অফ স্ট্যামের বাইরে প্রথম বল ফেলেন মহম্মদ শামি। চার মারেন রোহিত শর্মা। শামির দ্বিতীয় বলেও চার মারেন হিটম্যান। ওই ওভারের পর ভারতীয় ফাস্ট বোলারকে দিয়ে আর পরের ওভার বল করাননি পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। মাঝে এক ওভার বল করার সুযোগ পেলেও কিছু করতে পারেননি মহম্মদ শামি। তবে ১৭তম ওভারে দুটি চারের পাল্টা নিয়েই ফেলেন বাংলার ফাস্ট বোলার। ওভারের প্রথম বলেই রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে দেন শামি। ফলাফল ১-১।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক উইকেট নেওয়ার ফলে আইপিএল ২০২০-তে বেগুনি টুপির জেতার দৌড়ে ফের এগিয়ে গেলেন মহম্মদ শামি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮টি উইকেট নিয়েছেন বাংলার ফাস্ট বোলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা।












Click it and Unblock the Notifications