আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান,বিরাট থেকে স্মিথ-বাটলার, কোন কোন মাইলস্টোন স্থাপন হতে পারে
আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান,বিরাট থেকে স্মিথ-বাটলার, কোন কোন মাইলস্টোন স্থাপন হতে পারে
আরসিবির বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং রাজস্থান রয়্যালসের। আইপিএল ২০২০তে এটাই আজ প্রথম দুপুরের ম্যাচে। ডবল হেডারে আজ দ্বিতীয় ম্যাচে শারজায় কেকেআর বনাম দিল্লির লড়াই। একনজরে আজদের প্রথম মহারণে আজ কোন কোন মাইলস্টোন হতে পারে দেখে নেওয়া যাক।

মাইলস্টোন ১
রাজস্থানের বিরুদ্ধে এদিন রান তাড়া করবে বিরাট কোহলির দল। ব্যাট হাতে রান তাড়া করার ক্ষেত্রে বিরাট বরাবরই সছন্দ। সেক্ষেত্রে কোহলি এদিন ৮২ রান হাঁকালেন সব ধরনের টি-২০ লড়াই মিলিয়ে প্রথম ভারতীয় হিসেবে ৯ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।

মাইলস্টোন ২
অন্যদিকে জোফরা আর্চার-টম কারানদের বোলিং সামলে ৭০ রান করলে বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫৫০০ রানের মাইলস্টোন স্থাপন করতে পারেন।
মাইলস্টোন ৩
শুধু বিরাট কোহলিই নন, বিপক্ষ দলের অধিনায়ক স্টিভ স্মিথও এদিন মাইলস্টোন গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ব্যাটে স্মিথ এদিন ৮৪ রান করলে স্টিভ স্মিথ ক্যাপ্টেন হিসেবে আইপিএলে ১০০০ রান পূর্ণ করবেন।
এছাড়াও যে মাইলস্টোনগুলিতে চোখ থাকবে
আরিবির বিরুদ্ধে রাজস্থানের ওপেনার জোট বাটলার ৮৯ রান করলে আইপিএলে ১৫০০ রান পূর্ণ করবেন। সেই সঙ্গে বাটলারের ব্যাটে সেঞ্চুরি এলে বড় মাইলস্টোন অপেক্ষা করছে। ১১৬ রান করলে রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।












Click it and Unblock the Notifications