মিশন প্লে অফ: আরসিবি বনাম সানরাইজার্স লড়াইয়ে শক্তি-দুর্বলতা, হেড টু হেড পরিসংখ্যান
মিশন প্লে অফ: আরসিবি বনাম সানরাইজার্স লড়াইয়ে শক্তি-দুর্বলতা, হেড টু হেড পরিসংখ্যান
আইপিএল ২০২০তে শারজায় মেগা ম্যাচে মুখোমুখি বিরাট-ওয়ার্নার। প্লে-অফের লড়াইয়ে দুই দলই এখন ২ পয়েন্টের খোঁজে রয়েছে। শনিবার শারজা মহারণে মাঠে নামার আগে আরসিবি-সানরাইজার্সের হেড টু হেড ও শক্তি-দুর্বলতা জেনে নেওয়া যাক।

শেষ দুই ম্যাচে আরিসিবির পারফর্ম্যান্স
টুর্নামেন্টে শেষ ধাপে এসে শেষ দুই ম্যাচে চেন্নাই ও মুম্বইয়ের বিরুদ্ধে হেরে বসেছে আরসিবি। ফলে তাঁদের ফিরে আসার লড়াই বেশ কঠিন। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও এবছর প্লে-অফের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র এখনও পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে।

সানরাইজার্সের পারফর্ম্যান্স
বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার ৮৭ রানের ভর করে স্কোরবোর্ডে ২১৯ রান তুলে দিল্লির বিরুদ্ধে ৮৮ রানে ম্যাচ জিতেছে সানরাইজার্স। শনিবার আরিসিবিকে তারা হারাতে পারলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টে পৌঁছে প্লে-অফে চার নম্বরে লড়াইয়ে থাকতে পারবে।

আরসিবির শক্তি-দুর্বলতা
শেষ দুই ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে বড় রান তুলতে পারেনি। চেন্নাই ম্যাচে ১৪৫ রান তুলতে পেরেছিল দল, পরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে বিরাটের দল ১৬৪ রান তুলতে পারে। সেই সঙ্গে বলে শেষ দুই ম্যাচে আরসিবি দুই প্রতিপক্ষ মিলিয়ে মাত্র ৫টি উইকেট তুলতে পেরেছে। যেকারণে শেষ দুই ম্যাচেই বিরাটের দল মুখ থুবড়ে পড়েছে। তবে ওপেনিংয়ে পড়়িক্কল, মিডল অর্ডারে বিরাট-এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং দলের অন্যতম সেরা শক্তি।

সানরাইজার্সের শক্তি-দুর্বলতা
অন্যদিকে সানরাইজার্সের হয়ে ঋদ্ধিমান সাহা ওপেনিংয়ে যোগ হওয়াতে দলের ব্যাটিং শক্তি ফিরে পেয়েছে। ওয়ার্নারও ব্যাটে রান পাচ্ছেন। মনীশ পান্ডে ধারাবাহিক, বোলিংয়ে সম্পদ রশিদ খান। শেষ ম্যাচে মাত্র ৭ রানে ৩ টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ইয়র্কার স্পেশালিস্ট টি নটরাজনও গোটা মরসুম জুড়ে ভালো বোলিং করছেন। সানরাইজার্স ও আরসিবির বিরুদ্ধে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান
২০২০ আইপিএলে আরিসিবি ১৬৩ রান হাঁকিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ১০ রানে ম্যাচ জিতেছে। আইপিএলে ইতিহাসে এখনও পর্যন্ত দুই দলের ১৬ বারের মুখোমুখি সাক্ষাতে সানরাইজার্স ৮টি ও আরসিবি ৭টি ম্যাচ জিতেছে, ১ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।












Click it and Unblock the Notifications