আইপিএল ২০২০:নিয়মের জটে খেলা হচ্ছে না, কেকেআরে তাই নতুন ভূমিকায় সিপিএলের চ্যাম্পিয়ন ক্রিকেটার

আইপিএল ২০২০: ৪৮ বছর বয়সে নাইটদের চ্যাম্পিয়ন করে কেকেআর সংসারে আসছেন নতুন অতিথি

আইপিএল ২০২০ শুরুর আগে কেকেআরের সংসারে নতুন অতিথি। শনিবার হ্যারি গার্নির পরিবর্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খান আইপিএল খেলতে কেকেআর সাংসারে আসছেন বলে জানানো হয়েছিল। সূত্রের খবর এবার কেকেআর সংসারে যোগ দিচ্ছেন ৪৮ বছরের ক্রিকেটার।

নাইট রাইডার্সের নতুন অতিথি কে

নাইট রাইডার্সের নতুন অতিথি কে

২০২০ মরসুমের জন্য নাইট রাইডার্সে নতুন অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন প্রবীণ তাম্বে। ৪৮ বছরের ক্রিকেটার সম্প্রতি কেকেআর মালিক বাদশা শাহরুখ খানের সিপিএল ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। ত্রিনবাগোকে চ্যাম্পিয়ন করার পর এবার আইপিএলে নাইটদের দলে আসছেন তাম্বে।

কেকেআর সংসারে এলেও বল করতে পারবেন না তাম্বে

কেকেআর সংসারে এলেও বল করতে পারবেন না তাম্বে

প্রসঙ্গত ২০২০ জন্যে ডিসেম্বরের নিলামে ৪৮ বছরের তাম্বেকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। ২০ লক্ষ টাকায় তাঁকে শাহরুখের দলে টিমে নেয়। পরে তাম্বে নিলামে বিক্রি হওয়া থেকে বাতিল হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে ২০১৮ সালে টি-১০ ক্রিকেট লিগে অংশ নেওয়ার জন্যে তিনি বাতিল হয়ে যান।

সেক্ষেত্রে কোন ভূমিকায় নাইট রাইডার্সে তাম্বে

সেক্ষেত্রে কোন ভূমিকায় নাইট রাইডার্সে তাম্বে

সেক্ষেত্রে নাইট জার্সিতে হাত ঘুরিয়ে বল করতে না পারলেও দলে অবদান রাখতে চলেছেন তাম্বে। সূত্রের খবর ২০২০ আরব আমিরশাহী আইপিএলে তাম্বে কেকেআর দলের কোচিং স্টাফে যুক্ত হতে চলেছেন। বলার অপেক্ষা রাখে না, সেক্ষেত্রে তাম্বে স্পিন বোলিং কোচ হিসেবে হয়ত যুক্ত হতে চলেছেন। ইতিমধ্যে নাইট রাইডার্সের ক্রিকেটারতে খেলতে চলা আন্দ্রে রাসেল-সুনীল নারিন- ক্রিস গ্রিনদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমিরশাহী রওনা দিয়েছেন তাম্বে।

অতীতে তাম্বের আইপিএল পরিসংখ্যান

অতীতে তাম্বের আইপিএল পরিসংখ্যান

উল্লেখ্য অতীতে দুই মরসুম আইপিএলে বল করেছেন তাম্বে। ২০১৩-২০১৫ রাজস্থান রয়্যালসে ও ২০১৬ সালে গুজরাত লায়ন্সে খেলেছেন তাম্বে। সব মিলিয়ে আইপিএলে ৩৩ ম্যাচ খেলে তাম্বে ২৮টি উইকেট নিয়েছেন।

{quiz_339}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+