আইপিএল ২০২০ অভিযানে কেকেআরের পরের ম্যাচ কবে, কঠিন প্রতিপক্ষের সামনে দীনেশরা

আইপিএল ২০২০ অভিযানে কেকেআরের পরের ম্যাচ কবে, কঠিন প্রতিপক্ষের সামনে দীনেশরা

আইপিএল ২০২০ অভিযানে শারজায় আরসিবির বিরুদ্ধে হারের পর, পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে কেকেআর। সোমবার শারজায় আরসিবির বিরুদ্ধে বোলিংয়ে ধরাশায়ী হওয়ার পর ব্যাটেও ধাক্কা খেল কেকেআর। বিরাটের আরসিবির গড়া ১৯৪ রান তাড়া করতে নেমে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ১১২ রান করতে পারে। ফলে কেকেআর ম্যাচ হারল ৮২ রানে। আইপিএল ২০২০তে এটাই নাইট রাইডার্সের সবচেয়ে বড় হার।

দীনেশদের পরের ম্যাচ কবে

দীনেশদের পরের ম্যাচ কবে

চলতি সপ্তাহের শুক্রবার ১৬ অক্টোবর কেকেআরের পরের ম্যাচ রয়েছে। আবুধাবিতে কেকেআর পরের ম্যাচ খেলবে। মরুদেশে পৌঁছে এখানেই কেকেআর ঘাঁটি গেড়েছে। ফলে চেনা পরিবেশে দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি ফের জয়ের ছন্দে ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার।

নাইট রাইডার্সের পরের প্রতিপক্ষ কারা

নাইট রাইডার্সের পরের প্রতিপক্ষ কারা

শুক্রবার কেকেআরের পরের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে মুম্বই ৭ ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে। ফলে ১০ পয়েন্ট নিয়ে লিগের মাঝপথে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান জাঁকিয়ে বসে রয়েছে রোহিত শর্মার দল।

চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ফল কী

চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ফল কী

চলতি আইপিএলে মুম্বইয়ের কাছে এই আবুধাবিতেই হার দিয়ে লিগ অভিযান শুরু করেছিল কেকআর। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কেকেআর আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ৪৯ রানে হেরে বসেছিল।

চলতি সপ্তাহে কেকেআরের সামনে কঠিন লড়াই

চলতি সপ্তাহে কেকেআরের সামনে কঠিন লড়াই

চলতি সপ্তাহে কেকেআরের সামনে দুটি পরীক্ষা। সপ্তাহের শুরুতেই আরসিবির বিরুদ্ধে হার। এবার শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার ১৮ অক্টোবর দীনেশরা আবুধাবিতে সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে। সপ্তাহের শুরুতে হার হজম করতে হলেও দুই ম্যাচ জিতে কেকেআর শেষটা হাসি মুখে করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+