আইপিএল ২০২০: কেকেআর শিবিরে এসে বাধা পেলেন রোহিত শর্মা, তারপর যা হল
আইপিএল ২০২০: কেকেআরের শিবিরে এসে বাধা পেলেন রোহিত শর্মা, তারপর যা হল
অপেক্ষার আর মাত্র ৪ দিন। তারপরই শুরু আইপিএল (IPL 2020)। ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করছে মুম্বই। এরপর দ্বিতীয় ম্যাচে দীনেশ কার্তিকের নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে খেলতে নামবে রোহিতরা (MI)। তার আগে আমিরশাহীতে প্রস্তুতির ফাঁকে কেকেআর শিবিরে এসে বাধা পেলেন মুম্বই কাপ্তান রোহিত শর্মা।

একই মাঠে প্র্যাকটিস নাইট-মুম্বইয়ের
এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সও কলকাতা নাইট রাইডার্স দুই দলই আবুধাবিতে প্র্যাকটিস করছে। এক ভিডিওতে দেখা যায়, মাঠের দুই দিকে প্র্যাকটিস করছে কেকেআর-মুম্বই। এর মাঝেই নেটে ঘাম ঝরানোর পর ফুরসৎ পেতে সাইডলাইনে এসে নাইট শিবিরের ক্রিকেটারের সঙ্গে আড্ডা দিয়ে যান রোহিত শর্মা।

ভিডিওতে কী ধরা পড়েছে
ভিডিওতে দেখা গিয়েছে রোহিত শর্মা এগিয়ে এসে নাইটদের কোচিং স্টাফ অভিষেক নায়ারের সঙ্গে কথা শুরু করেন। রোহিতকে এগিয়ে আসতে দেখে মজা শুরু করেন নায়ার। কেকেআর স্টাফ বলেন, 'এই দিকটা নাইটদের, তোমাদের সীমা অনেক আগে শেষ হয়ে গিয়েছে।' এরপর রোহিতও নায়ারকে নিজের সীমানার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলেন।

সামাজিক দূরত্ব মেনে আড্ডা দিতে এগিয়ে এলেন কুলদীপ
এরপর রোহিতকে দেখে স্পিনার কুলদীপ যাদব এগিয়ে এসে আড্ডা দিতে শুরু করেন। পুরো আড্ডাতেই ক্রিকেটাররা নিজদের মধ্যে সামাজিক দূরত্ব বজার রাখেন।

শক্ত গাঁট মুম্বই
প্রসঙ্গত পরিসংখ্যান বলছে, আইপিএলে ইতিহাসে নাইট রাইডার্সের সামনে শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স দল কেকেআরকে ১৯ বার হারিয়েছে। বাকি ৬ বার কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। আইপিএলের সব মরসুম ধরলে এটাই কোনও দলের বিরুদ্ধে কেকেআরের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স। ২০১৯ সালে ঘরের মাঠে কেকেআর জয় পেলেও অ্যাওয়ে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে বসেছিল।












Click it and Unblock the Notifications