আইপিএল ২০২০ : ধোনি বনাম কার্তিক, টস ভাগ্যে এগিয়ে সিএসকে নাকি কেকেআর?
আইপিএল ২০২০ : ধোনি বনাম কার্তিক, টস ভাগ্যে এগিয়ে কোন অধিনায়ক?
আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ বার জিতেছে এমএস ধোনি শিবির। ৭ বার জিতেছে কেকেআর। এই জেতা-হারার পিছনে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রতিবারই। আজ আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে সিএসকে নেতা এমএস ধোনি ও কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের টস ভাগ্য একবার ঝালিয়ে নেওয়া যাক।

এমএস ধোনির টস ভাগ্য
আইপিএলে চেন্নাই সুপার কিংস যতটা সফল, ঠিক ততটাই খোলতাই এমএস ধোনির টস ভাগ্য। টুর্নামেন্টের সব অধিনায়কদের থেকে টস ভাগ্যে এগিয়ে রয়েছেন গ্রেট মাহি। আইপিএলে এখনও পর্যন্ত ৯২ বার টসে জিতেছেন দেশের সফলতম অধিনায়ক। হেরেছেন ৮২ বার।

দীনেশ কার্তিকের টস ভাগ্য
আইপিএলে এখনও পর্যন্ত কেকেআরকে ৩৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর জয় হয়েছে ১৫ বার। ২১ বার টসে হেরে গিয়েছেন কেকেআর নেতা।

আজকের ম্যাচে টস ফ্যাক্টর
আজ যে মাঠে ম্যাচ, সেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেই মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান খাড়া করেছিল রোহিত শর্মা। একই ভাবে আজকের ম্যাচে টসে জিতে যে দল ব্যাটিং নেবে, তারা বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

টস ভাগ্যে কার কোথায় স্থান
আইপিএলে টস জয়ের ভাগ্যে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ার। এখনও পর্যন্ত ১৪ বার টসে জিতেছেন শ্রেয়স। হেরেছেন ১০ বার। তৃতীয় স্থানে থাকা রোহিত এখনও পর্যন্ত আইপিএলে ৫২ বার টসে জিতেছেন। হেরেছেন ৫২ বার। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে টসে জেতা ও হারার সংখ্যা যথাক্রমে ৫৩ ও ৫৭। তালিকার সপ্তম স্থানে রয়েছেন কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক।












Click it and Unblock the Notifications