আইপিএল ২০২০ : ধোনি ম্যাজিক উধাও! সিদ্ধান্তেও গড়বড়! ক্যাপ্টেন কুলের হল কী?

আইপিএল ২০২০ : ব্যাট-উইকেট-সিদ্ধান্তে ব্যর্থ ধোনি! ক্যাপ্টেন কুলের হল কী? প্রশ্ন ক্রিকেট দুনিয়ার

ব্যাট, উইকেট এবং সিদ্ধান্তে কার্যত ব্যর্থ কিংবদন্তি এমএস ধোনি। ক্যাপ্টেন কুলের খেলায় আগের মতো সেই ক্ষিপ্রতাও নজরে পড়ছে না। নেতৃত্বেও ধোনিকে গুনে গুনে গোল দিলেন তরুণ শ্রেয়স আইয়ার। তবে কি ধোনি যুগের অবসান আসন্ন, প্রশ্ন ঘুরছে ক্রিকেট মহলে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের লজ্জাজনক হার তুলে দিল অনেকগুলি প্রশ্ন।

সিদ্ধান্তে গড়বড়

সিদ্ধান্তে গড়বড়

আইপিএল ২০২০-এর শুক্রবারের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীপক চাহারের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন মাহি। ওভারের দ্বিতীয় বল কেটে ভিতরে ঢুকলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন মুম্বইকর। গল্পে টুইস্ট ছিল এখানেই। সিএসকে ফাস্ট বোলার দীপক চাহারের ওই বল দিল্লি-র ওপেনার পৃথ্বী শ-এর ব্যাটের ভিতরের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে পৌছোঁয়। এখানেই গর্হিত ভুল করে ফেলেন চেন্নাইয়ের অধিনায়ক। যা কোনও দিন হয় না, তাই ঘটিয়ে ফেলেন কিংবদন্তি মাহি। পৃথ্বী যে আউট, তা ধরতেই পারেননি দেশের সর্বকালের সেরা অধিনায়ক। এরপর ৬৪ রান করেন দিল্লির ওপেনার। ৪৪ রানে ম্যাচ হারে সিএসকে।

একটা ক্যাচ ছাড়া প্রাপ্তি শূন্য!

একটা ক্যাচ ছাড়া প্রাপ্তি শূন্য!

ডান দিকে ঝাঁপিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ক্যাচ নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেবল সেখানেই পরিচিত 'থালা'-কে খুঁজে পেলেন সিএসকে ফ্যানরা। বাকিটা সময় ধোনির সেই চিন্তিত মুখ ফোকাস করে গেল ক্যামেরা, যা দেখতে অভ্যস্ত নন ক্রিকেট প্রেমীরা। ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেন গ্রেট মাহি। ১৫ রান করতে তিনি ১২টি বল খরচ করেন। মাত্র দুটি চার আসে তাঁর ব্যাট থেকে।

নেতৃৃত্বে খামতি কোথায়?

নেতৃৃত্বে খামতি কোথায়?

করোনা ভাইরাসের কারণে আইপিএল ২০২০ খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন সিএসকে-র হৃদপীণ্ড সুরেশ রায়না। খেলছেন না গ্রেট হরভজন সিং-ও। দুই ক্রিকেটারের অভাব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশেষভাবে অনুভূত হয়। তাঁদের খামতি পূরণের জন্য এমএস ধোনির কেবল পাঁচ বিশেষজ্ঞ বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না অনেকে। কেউ কেউ মনে করছেন, দিল্লির ব্যাটসম্যানদের রানের গতি থামাতে মাঝে কয়েক ওভার কেদার যাদবকেও ব্যবহার করতে পারতেন মাহি।

ব্যর্থ জাদেজা, কাজে এল না পরিবর্তন

ব্যর্থ জাদেজা, কাজে এল না পরিবর্তন

যে অল-রাউন্ডারের ওপর দীর্ঘদিন ধরে ভরসা করে এসেছেন এমএস ধোনি, সেই রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসের মতো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বল হাতে ব্যর্থ হন। ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন জাদু। অন্যদিকে, দলের দ্বিতীয় স্পিনার পীয়ূষ চাওলা ২ উইকেট নিলেও ৪ ওভারে ৩৩ রান দিয়েছেন। একই সঙ্গে গত দুই ম্যাচে ব্যর্থ হওয়া দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিদির পরিবর্তে দিল্লির বিরুদ্ধে অজি ফাস্ট বোলার জোশ হ্যাজেলউডকে খেলানোর যে সিদ্ধান্ত ধোনি নেন, তা বুমেরাং হয়ে তাঁর দিকেই ফিরে আসেন। ৪ ওভারে ২৮ রান দেন জোশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+