আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত মুম্বইয়ের

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত মুম্বইয়ের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেন কাইরন পোলার্ড। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে মুম্বই অধিনায়কের।

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত মুম্বইয়ের

চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে নামতে পারলেন না রোহিত শর্মা। কবে ফিরবেন হিটম্যান, সে ব্যাপারেও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে কিছু জানানো হয়নি। সেই প্রেক্ষাপটে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। হার্দিক পান্ডিয়া ও জেমস প্যাটিনসনের পরিবর্তে আজ খেলছেন যথাক্রমে জয়ন্ত যাদব ও নাথান কুল্টার-নাইল।

অন্যদিকে মাস্ট উইন ম্যাচে দিল্লি ক্যাপিটালস শিবিরে তিনটি পরিবর্তন করা হয়েছে। অজিঙ্ক রাহানের পরিবর্তে আজ খেলছেন পৃথ্বী শ। অক্ষর প্যাটেল ও তুষার দেশপান্ডের পরিবর্তে খেলছেন যথাক্রমে প্রবীণ দুবে ও হর্শল প্যাটেল। ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করা দিল্লি ক্যাপিটালস আজ জিতলেই আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে। সমপরিমাণ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : ইশান কিষাণ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, প্রবীণ দুবে, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, হর্শল প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+