আইপিএল ২০২০ : অধিনায়ক বদলেও মুম্বইয়ের বিরুদ্ধে টেনেটুনে ১৪৮ কেকেআরের, ব্যর্থ কার্তিক-রাসেল

আইপিএল ২০২০ : অধিনায়ক বদলেও মুম্বইয়ের বিরুদ্ধে টেনেটুনে ১৪৮ কেকেআরের, ব্যর্থ কার্তিক-রাসেল

অধিনায়ক বদলেও কাজের কাজ হল না। মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানের বেশি তুলতে পারল না কেকেআর। ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান ব্যাট না চালালে হয়তো এই রানও তুলতে পারত না শাহরুখ খান শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন, তবে কি অধিনায়ক বদলই কাল হল?

আইপিএল ২০২০ : অধিনায়ক বদলেও মুম্বইয়ের বিরুদ্ধে টেনেটুনে ১৪৮ কেকেআরের, ব্যর্থ কার্তিক-রাসেল

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জেতেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাহরুখ খান শিবির। প্রথম ইনিংসে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চেয়েছিলেন কেকেআর অধিনায়ক। রাতে দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় বোলাররা সুবিধা পাবেন বলে মনে করেন ইয়ন মর্গ্যান।

যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের টপ অর্ডার। ৯ বলে ৭ রান করে আউট হন ওপেনার রাহুল ত্রিপাঠী। ২৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন শুভমান গিল। ব্যর্থ হন নীতীশ রানা (৫) এবং দীনেশ কার্তিকও। আজও ব্যাট হাতে ব্যর্থ হলেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। ৯ বলে ১২ রান করে আউট হন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। সাত নম্বরে নেমে ৩৬ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন প্যাট কামিন্স। ২৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২ উইকেট নিয়েছেন স্পিনার রাহুল চাহার। একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ ও নাথান কুল্টার-নাইল। উইকেট না পেলেও বেশ ভাল বোলিং করেন স্পিনার ক্রুনাল পান্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+