আইপিএল ২০২০: কেকেআর বনাম হায়দরাবাদ, ০ রানে আউট দীনেশ! ৩ উইকেট হারাল নাইট ব্রিগেড

রশিদের স্পিন ভেল্কির সামনে উইকেট দিয়ে এলেন দীনেশ কার্তিক। পায়ের মুভমেন্ট না করে ভিতরে আসা বলে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে আউট নাইট অধিনায়ক। ১৪৩ রান তাড়া করতে নেমে ৬.২ ওভারের মধ্য়ে ৩ উইকেট হারিয়ে

রশিদের স্পিন ভেল্কির সামনে উইকেট দিয়ে এলেন দীনেশ কার্তিক। পায়ের মুভমেন্ট না করে ভিতরে আসা বলে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে আউট নাইট অধিনায়ক। ১৪৩ রান তাড়া করতে নেমে ৬.২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল নাইট রাইডার্স।

আইপিএল ২০২০: কেকেআর বনাম হায়দরাবাদ, ০ রানে আউট দীনেশ! ৩ উইকেট হারিয়ে চাপে নাইটরা

ওপেনিংয়ে এদিন সুনীল নারিন ০ রানে ফিরেছিলেন। এবার দীনেশও ০ রানের ফিরলেন। কেকেআরের টপ অর্ডারের চার ব্যাটসম্যানের মধ্য দুজনে ০ রানে সাজঘরে ফিরে যাওয়া চাপ বাড়ছে কেকেআরে। তিন নম্বরে নেমে রানা ১৩ বলে দ্রুত ২৬ রান হাঁকান। চারটি চার হাঁকিয়ে শুরুটা দারুণ করলেও গিলের সঙ্গে রানা বড় পার্টনারশিপ গড়তে পারলেন না। নটরাজনের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে রানা সাজঘরে ফেরেন।

এরপর চারে নেমে ৩ বলে খেলে উইকেট দিয়ে এলেন দীনেশ। আবু ধাবিতে প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই নাইট অধিনায়ক দীনেশ কার্তিককে আউট করে জোর ধাক্কা দিলেন রশিদ। সানরাইজার্স দলের হয়ে এদিন নারিনকে ০ রানে ফিরিয়ে খলিল আহমেদ বল হাতে দারুণ শুরু করেন।

প্রসঙ্গত এবার আরেক আফগান স্পিনার নবির বিরুদ্ধে ক্রিজে থেকে রান করার লড়াই চালাচ্ছেন মর্গ্যান। নবিকে বলে অন্য দিক থেকে সংগত দিচ্ছেন রশিদ। এর আগে ৫০ ওভারের বিশ্বকাপ মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে মর্গ্যান ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। যার মধ্য়ে রশিদের বিরুদ্ধে মর্গ্যান ৭টি ছক্কা হাঁকান। এদিন রশিদ-নবিদের বিরুদ্ধে গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ে নাইটদের আইপিএল ২০২০-র প্রথম জয় উপহার দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+