প্লে অফে টিকে থাকার লড়াইয়ে টসে হার কেকেআরের, মর্গ্যানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ ধোনির

আইপিএল ২০২০: প্লে অফে টিকে থাকার লড়াইয়ে দুবাইয়ে আজ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামল ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স, টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের।

আইপিএল ২০২০তে প্লে-অফে লড়াইয়ে টিকে থাকতে দুবাইয়ে আজ চেন্নাই সুপার কিংয়ের বিরুদ্ধে মরন বাঁচন ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে এদিন টস জিতে কেকেআরের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ধোনির। ফলে পাঞ্জাবকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসার লড়াইয়ে প্রথমে ব্যাট করছে কেকেআর। চেন্নাই দলে ৩টি ও কেকেআরে ১টি পরিবর্তন রয়েছে।

প্লে অফে টিঁকে থাকার লড়াইয়ে টসে হার কেকেআরের, মর্গ্যানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ ধোনির

চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন এক ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে নামল কলকাতা। পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে বসিয়ে এদিন রিঙ্কু সিংয়ে দলে নিয়েছেন মর্গ্যান। চলতি মরসুমে এটাই রিঙ্কু সিংয়ের প্রথম ম্যাচ। সেক্ষেত্রে আজও হাঁটুতে চোট পাওয়া আন্দ্রে রাসেলকে ছাড়া মাঠে নামল কলকাতা। চেন্নাই ম্যাচের পর রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও রাসেলের না খেলার সম্ভাবনা প্রবল।

অন্যদিকে চেন্নাই দলে তিন ৩টে পরিবর্তন। ফ্যাফ ডুপ্লেসিস, মনু কুমার ও ইমরান তাহিরের পরিবর্তে শেন ওয়াটসন, লুঙ্গি এনগিদি ও কর্ণ শর্মা দলে ফিরলেন। প্রসঙ্গত ব্যাটে ওয়াটসন প্রত্যাবর্তন করা চেন্নাইয়ে শক্তি অনেকটাই বাড়ল বলা চলে।

একনজরে কলকাতা নাইট রাইডার্সের একাদশ

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেট কিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগারকটি, বরুণ চক্রবর্তী।

একনজরে চেন্নাই সুপার কিংসের একাদশ

ঋতুরাজ গাইকোয়াড়, শেন ওয়ানটসন, আম্বাতি রাইডু, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), এন জগদীসন, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, কর্ণ শর্মা, দীপক চাহার, লুঙ্গি এনগিদি

একনজরে পয়েন্ট টেবিলে চেন্নাই ও কেকেআর কোথায় দাঁড়িয়ে

১২ ম্যাচ খেলে ৬টি জয়ের পর কেকেআর ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। অন্যদিকে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে ৮ নম্বরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+