আইপিএল ২০২০: চেন্নাই বনাম আরসিবি মহারণ, টস জিতে ব্যাটিং বিরাটের, দুই দলের পরিবর্তন ও একাদশ জানুন

আইপিএল ২০২০: চেন্নাই বনাম আরসিবি মহারণ, টস জিতে ব্যাটিং বিরাটের, দুই দলের পরিবর্তন ও একাদশ জানুন

দুবাইয়ে সিএসকে বনাম আরসিবি মহারণ। এদিন টস জিতে ব্যাটিং নিলেন বিরাট। রান তাড়া করা নয়, এদিন রানের পাহাড় গড়াই টার্গেট বিরাটের। ফলে সিএসকে দলকে এদিন রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ নিতে হবে। আরসিবি দলে এদিন ২টি পরিবর্তন রয়েছে। অন্যদিকে চেন্নাই দলে এদিন একটি পরিবর্তন রয়েছে।

আইপিএল ২০২০: চেন্নাই বনাম আরসিবি মহারণ, টস জিতে ব্যাটিং বিরাটের, দুই দলের পরিবর্তন ও একাদশ জানুন

ফিট হয়ে এদিন আরসিবি দলে যোগ দিলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার আসায় আরসিবির শক্তি অনেকটাই বাড়ল। টসের মুহূর্তে বিরাট কোহলি এমনটাই জানিয়েছেন। দলে আরসিবি দলের এদিন মোট দুটি পরিবর্তন রয়েছে। দলে এলেন ক্রিস মরিস ও সিরাজের জায়গায় খেলছেন গুরকীরাত সিং। আর চেন্নাই দলে এদিন কেদার যাদবকে বাইরে বসতে হচ্ছে। তাঁর পরিবর্তে ২৪ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান নায়ারণ জগদীশন খেলছেন।

একনজরে আরসিবি একাদশ-

দেবদূত পড়িক্কাল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, গুরকীরাত সিং,ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, নভদীপ সাইনি, ইসুরু উদানা, যুজবেন্দ্র চাহাল,

একনজরে চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন, ফ্যাফ ডুপ্লেসিস, অম্বাতি রাইডু,এন জগদীশন, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ব্র্যাভো, শ্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, কর্ণ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+