আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, শেষ ৪ লড়াইয়ের ফলাফলে এগিয়ে কোন দল?
আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, শেষ ৪ লড়াইয়ের ফলাফলে এগিয়ে কোন দল?
এক দলের আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছনোর হাতছানি। অন্য দলের কাছে প্লে-অফের আশা জিইয়ে রাখার লড়াই। তাই দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের আজকের মোকাবিলা হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। তার আগে দেখে নেওয়া যাক শেষ চার লড়াইয়ের ফলাফলে এগিয়ে রয়েছে কোন দল।

চলতি আইপিএলের প্রথম ম্যাচ
চলতি আইপিএলের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছিল দিল্লি। জবাবে রাজস্থান রয়্যালসের ইনিংস শেষ হয়েছিল ১৩৮ রানে। ৪৬ রানে ম্যাচ জিতেছিলেন শ্রেয়স আইয়াররা।

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় ম্যাচ
আইপিএল ২০১৯-এর দ্বিতীয় লিগের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএল ২০১৯-এর প্রথম ম্যাচ
আইপিএল ২০১৯-এর প্রথম লিগের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছেন রাজস্থান রয়্যালস। চার বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

আইপিএল ২০১৮
আইপিএল ২০১৮-এর দ্বিতীয় লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছিল দিল্লি ক্যাপিটালস। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানে ম্যাচ হেরেছিল রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications