আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও মুম্বই, কে কোথায় দাঁড়িয়ে, কার পাল্লা ভারী?
আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও মুম্বই, কে কোথায় দাঁড়িয়ে, কার পাল্লা ভারী?
বৃহস্পতিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই একটি করে ম্যাচ জিতলেও দুটিতে হেরে বসে রয়েছে। ফলে বৃহস্পতিবারের ম্যাচ জিততে মরিয়া দুই দলই। দেখে নেওয়া যাক সেই ম্যাচ সংক্রান্ত কিছু তথ্য।

গত ম্যাচে হার দুই দলেরই
শারজা ক্রিকেট স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত শতরান বিফলে যায়। দুশোর অধিক স্কোর খাড়া করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাই বৃহস্পতিবারের ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

কে কোথায় দাঁড়িয়ে
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল মাত্র রান রেটের নিরিখে পাঞ্জাবের থেকে একধাপ পিছিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এগিয়ে কোন দল
কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার তথা অধিনায়ক কেএল রাহুল আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত স্বপ্নের ফর্মে রয়েছেন। একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সহ তিন ম্যাচ খেলে ২২২ রান করে ফেলেছেন তিনি। তাঁর ওপেনিং পার্টনার মায়াঙ্ক আগরওয়ালও দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত ম্যাচে শতরানও করেছেন কর্নাটকী। অন্যদিকে পাঞ্জাবের অন্যতম বল ভরসা মহম্মদ শামি ইতিমধ্যেই টুর্নামেন্টে ৭ উইকেট নিয়েছেন। অন্যদিকে, রোহিত শর্মা, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাহ সম্বৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সও শক্তিতে কিংস ইলেভেন পাঞ্জাবের সমতুল, তা আর বলার অপেক্ষা রাখে না।

কোথায় ও কখন ম্যাচ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।












Click it and Unblock the Notifications