আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম মুম্বই, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে, দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম মুম্বই, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে, দুই দলের গেম চেঞ্জার কারা?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই সূত্রেই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান জেনে নেওয়া যাক। চিনে নেওয়া যাক দুই দলের গেম চেঞ্জারদের।

মুখোমুখি পাঞ্জাব ও মুম্বই

মুখোমুখি পাঞ্জাব ও মুম্বই

এখনও পর্যন্ত আইপিএলে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১১ বার জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতে ওই হারের মধুর বদলা নিয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২০-এর পারফম্যান্স

আইপিএল ২০২০-এর পারফম্যান্স

আইপিএল ২০২০-তে দুই দলই একটি ম্যাচ জেতার পাশাপাশি দুটি ম্যাচ হেরেছে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে পাঞ্জাব। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার

ব্যাটিং : দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। জেমস নিশাম, গ্লেন ম্যাক্সওয়েল দলের অন্যতম গেম চেঞ্জার।

বোলিং : কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া মহম্মদ শামি এখনও পর্যন্ত আইপিএল ২০২০-এর সর্বাধিক উইকেট সংগ্রাহক। দলে শেলডন কোটরেল, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিনের মতো গেম চেঞ্জাররাও রয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার

ব্যাটিং : অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে ইশান কিষাণ, কুইন্টন ডি ককের মতো গেম চেঞ্জাররা উপস্থিত।

বোলিং : জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তি রাহুল চাহার সহ অন্যান্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+