আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে মুম্বইকে হারাতে পারবে কেকেআর?
আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে মুম্বইকে হারাতে পারবে কেকেআর?
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচের ফল কী হবে, তা তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক যে কোন কোন ফ্যাক্টর কাজ করলে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে সক্ষম হবে কেকেআর।

ওপেনিং ফ্যাক্টর
সাত ম্যাচ কেটে গেলেও আইপিএল ২০২০-তে নিজেদের নির্ধারিত ওপেনিং জুটি ঠিক করে উঠতে পারেনি কেকেআর। টুর্নামেন্টের প্রথম দিকে তরুণ শুভমান গিলের সঙ্গে ওপেন করতে দেখা যায় সুনীল নারিনকে। মাঝের দুই ম্যাচে কেকেআরের ইনিংস শুরু করেন রাহুল ত্রিপাঠী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচে শুভমান গিলের সঙ্গে টম ব্যান্টনকে ওপেন করতে পাঠায় কেকেআর। সেই রণনীতি ব্যর্থ হয়। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সফলতা পেতে ওপেনিং জুটি যে বড় ভূমিকা পালন করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাসেল ধামাকা
গত সাত ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি কেকেআরের বিধ্বংসী অল-রাউন্ডার আন্দ্রে রাসেলকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে ক্যারিবিয়ান অল-রাউন্ডার বড় ভূমিকা পালন করতে পারেন।

টস ফ্যাক্টর
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টস। শুক্রবারের ম্যাচের ফয়সলা নির্ধারণেও টস বড় ভূমিকা নেবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং নেওয়া উচিত দীনেশ কার্তিকের।

বোলিং ফ্যাক্টর
চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে সাত ম্যাচ খেলে মাত্র ২ উইকেট নিয়েছেন সাড়ে ১৫ কোটি টাকার প্যাট কামিন্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খেলার সুযোগ পেলে তাঁকে সেরাটা দিতেই হবে।












Click it and Unblock the Notifications