আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান,নাইটদের হয়ে চলতি মরসুমে সর্বোচ্চ স্কোরার ও উইকেট প্রাপক কারা?

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান,নাইটদের হয়ে চলতি মরসুমে সর্বোচ্চ স্কোরার ও উইকেট প্রাপক কারা?

মরুমশহরে আইপিএল অভিযানে আজ কলকাতা নাইট রাইডার্সের সামনে রাজস্থান রয়্যালস। দুবাইয়ে এদিন চলতি আইপিএলে প্রথমবারের জন্যে দুই দল মুখোমুখি হতে চলেছে। তার আগে চলতি আইপিএলে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট প্রাপক কারা জেনে নেওয়া যাক।

তরুণ ওপেনারের ব্যাটে সবচেয়ে বেশি রান

তরুণ ওপেনারের ব্যাটে সবচেয়ে বেশি রান

কেকেআরের হয়ে এই মরসুমে এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার শুভমান গিল সবেচেয়ে বেশি রান হাঁকিয়েছেন। গিল দুই ইনিংসে ৭৭ রান হাঁকান। মুম্বইয়ের বিরুদ্ধে ৭ রানে আউট হওয়ার পর হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন গিল।

দ্বিতীয় স্থানে বিদেশি এই ক্রিকেটার

দ্বিতীয় স্থানে বিদেশি এই ক্রিকেটার

নাইটদের হয়ে এই মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান ইংল্যান্ডকে ২০১৯ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ দেওয়া ইয়ন মর্গ্যানের। ২ ইনিংসে মর্গ্যান ৫০ রান হাঁকিয়েছেন। যার মধ্য সানরাইজার্সের হয়ে মর্গ্যান ৪২ রানে অপরাজিত থাকেন।

চলতি মরসুমে সবচেয়ে বেশি উইকেটে পেলেন কে?

চলতি মরসুমে সবচেয়ে বেশি উইকেটে পেলেন কে?

২ ম্যাচ শেষে নাইটদের জার্সিতে আন্দ্রে রাসেল দুটি উইকেট নিয়েছেন। সানরাইজার্সের বিরুদ্ধে ২ ওভার হাত ঘুরিয়ে রাসেল ১৬ রানে ১টি উইকেট নেন। তার আগে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ২ ওভারে ১৭ রান খরচে ১টি উইকেট নেন।

দ্বিতীয় স্থান কে

দ্বিতীয় স্থান কে

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতা নাইট রাইজার্সের তরুণ পেসার শিবম মাভি ২ ম্যাচ খেলে ২টি উইকেট পেয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে মাভি ২টি উইকেট পান। সানরাইজার্সের বিরুদ্ধে মাভি অবশ্য উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+