আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, বল হাতে মাইলস্টোনের সমানে প্যাট কামিন্স

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, বল হাতে মাইলস্টোনের সমানে প্যাট কামিন্স

আইপিএল ২০২০তে কেকেআর জার্সিতে আজ উইকেট পেলেই এলিট ক্লাবে ঢুকে পড়বেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি দাম ১৫.৫ কোটিতে তাঁকে দলে নিয়েছে কেকেআর। যারপর মুম্বই ম্যাচে ব্যর্থ হলেও ছন্দে ফিরতে বেশি সময় নেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সানরাইজার্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান খরচে কামিন্স ১ উইকেট পেয়েছেন।

এদিন কোন মাইলস্টোন গড়ার দোরগোডা়য় কামিন্স

এদিন কোন মাইলস্টোন গড়ার দোরগোডা়য় কামিন্স

রাজস্থানের বিরুদ্ধে এদিন ২টি উইকেট পেলে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ১০০ উইকেটের মালিক হবেন কামিন্স। ৮৪ টি টি-২০ ম্যাচ খেলে কামিন্সের ঝুলিতে ৯৮ উইকেট রয়েছে।

দেশের জার্সিতে কামিন্সের উইকেট সংখ্যা

দেশের জার্সিতে কামিন্সের উইকেট সংখ্যা

অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি টি-২০ ম্যাচ খেলে ৩৭টি উইকেট পেয়েছেন কামিন্স। আইপিএলের পাশাপাশি টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ান বিগ ব্যাস লিগে নিউ সাউথ ওয়েলস, সিডনি থান্ডার্স দলের হয়ে খেলেছেন কামিন্স।

আইপিএলে প্যাট কামিন্সের কটি উইকেট

আইপিএলে প্যাট কামিন্সের কটি উইকেট

আইপিএলে প্যাট কামিন্স এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন। ১৮ ম্যাচে কামিন্সের উইকেট সংখ্যা ১৮। সেরা বোলিংয়ে ২০ রানে ২ উইকেট। ২০১৭ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে কামিন্স মরসুমে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়েছেন।

একনজরে কামিন্সের ক্রিকেট কেরিয়ার

একনজরে কামিন্সের ক্রিকেট কেরিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামিন্সের আড়াশোর বেশি উইকেট রয়েছে। টেস্টে ১৪৩টি, ওডিআইয়ে ১০৮ ও টি-২০ ক্রিকেটে ৩৭টি উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+