আইপিএল ২০২০: আমিরশাহীতে শেষবার কেকেআর-রাজস্থান ম্যাচে সুপার ওভারের থ্রিলার, ম্যাচের ফল কী?
আইপিএল ২০২০: আমিরশাহীতে শেষবার কেকেআর-রাজস্থান ম্যাচে সুপার ওভারের থ্রিলার, ম্যাচের ফল কী?
আমিরশাহী আইপিএল ২০২০তে আজ দুবাইয়ে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস মহারণ। শেষবার ২০১৪ সালে আমিরশাহী আইপিএল দুই দল আবুধাবিতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফর্ম্যান্স কেমন ছিল জেনে নেওয়া যাক।

টস জিতে রাজস্থানের ব্যাটিং
আবুধাবিতে টস জিতে নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস শুরুতে ব্যাটিং নেয়। নির্ধারিত ২০ ওভার শেষ রাজস্থান ৫ উইকেট হারিয়ে রাজস্থান ১৫২ রান তোলে। অজিঙ্ক রাহানে ৫৯ বলে ৭২ রান করেছিলেন। শেন ওয়াটসন ২৪ বলে ৩৩ রান করেন। সঞ্জু স্যামসন সেই ম্যাচে ১৯ বলে ২০ রান করেন।

জবাবে কেকেআর কত রান করে?
রাজস্থানের এই রানের জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে কেকেআর ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে ম্যাচ টাই করে। দলের অধিনায়ক গৌতম গম্ভীর ৪৪ বলে ৪৫ রান হাঁকিয়েছিলেন। সূর্যকুমার ১৯ বলে ৩১ ও শাকিব আল হাসান ১৮ বলে ২৯ রান করেন।

সুপার ওভার
ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানও দুই দলই ১১ রান করেছিল। প্রথমে ব্যাট করে কেকেআর ১১ রান করে। রাজস্থান ১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ রানে থেমে যায়।

হাড্ডাহাড্ডি ম্যাচে কোন দল জয়ী
শেষ পর্যন্ত সুপার ওভারে বেশি চার হাঁকানোর সুবাদে রাজস্থান নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছিল। ৬ বছর পর ফের আমিরশাহীতে কেকেআর বনাম রাজস্থান মহারণ। এবার অবশ্য দুবাইয়ে মাঠে দুই দল মুখোমুখি হচ্ছে।












Click it and Unblock the Notifications