আইপিএল ২০২০: আমিরশাহীতে ৩০ বলে ৯১! কেকেআরের বিরুদ্ধে প্রাক্তনীকে ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএল ২০২০: আমিরশাহীতে ৩০ বলে ৯১! কেকেআরের বিরুদ্ধে প্রাক্তনীকে ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারের পর বুধবার কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২০-র দ্বিতীয় ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে নাইট রাইডার্সের বিরুদ্ধে বরবারই ঈর্ষণীয় পারফর্ম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সের। ২৫ বার মুখোমুখি হয়ে ১৯ বার মুম্বই ম্যাচ জিতেছে মুম্বই। ২০২০ সালে কেকেআরের বিরুদ্ধে মুম্বই জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

নাইটদের প্রাক্তনীকে তুরুপের তাস করতে পারে মুম্বই
২০১৯ সাল পর্যন্ত নাইট রাইর্ডার্সে খেলেছেন ক্রিস লিন। এবছর কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেওয়ায় লিন এখন মুম্বই শিবিরে। তাই কেকেআরের বিরুদ্ধে রানের পাহাড় গড়তে নাইটদের প্রাক্তনী লিনকে ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

লিনকে কত টাকায় নিয়েছে মুম্বই
নিলামে ক্রিস লিনকে নিলামে ২ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে লিনকে দলে না রেখে ভুল করেছিল রোহিত অ্যান্ড কোম্পানি। সিএসকের বিরুদ্ধে ডি'কক ৩৩ ও রোহিত ১২ রান করে ফিরেছিলেন।

প্রথম ম্যাচেই হার, ঘুরে দাঁড়াতে লিনে আস্থা রাখতে পারে মুম্বই
মুম্বই চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে প্রথম ম্যাচে বড় রান করতে পারেনি। ১৬২ রান তুলতে পেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রান তাড়া করে চেন্নাই ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। এই হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে লিনের উপর আস্থা রাখতে পারেন রোহিত শর্মা।

আমিরশাহীতে লিনের ব্যাটে রানের ঝড়
গত বছর আমিরশাহীতে টি-১০ ক্রিকেট লিগ খেলতে এসে বিধ্বংসী ব্যাটিং করেছেন ক্রিস লিন। মারাঠা অ্যারিবিয়ান্স দলের হয়ে ৩০ বলে ৯১ রান হাঁকান অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আমিরশাহীর উইকেটে খেলার অভিজ্ঞতা থেকে কেকেআরের বিরুদ্ধে বুধবার লিনকে ওপেনিংয়ে রেখে ম্যাচ শুরু করতে পারেন হিটম্যান।












Click it and Unblock the Notifications