আইপিএল ২০২০ : কলকাতা বনাম দিল্লি, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০ : কলকাতা বনাম দিল্লি, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে হলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবারের ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কাজটা যে সহজ নয়, তা ভালই জানেন ইয়ন মর্গ্যানরা। তাই তো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত কেকেআর। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা দেখে নেওয়া যাক।

কেকেআরের শক্তি ও দুর্বলতা
শক্তি : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগকে শক্তিশালী করতে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের অন্তর্ভূক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলে রয়েছেন প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বোলারও।
দুর্বলতা : যে ব্যাটিং বিভাগ কেকেআরের প্রধান শক্তি, সেখানেই বারবার ধাক্কা খাচ্ছে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচে ইয়ন মর্গ্যানের কঙ্কাল কার্যত বেরিয়ে আসে। বল হাতে সাড়ে ১৫ কোটির প্যাট কামিন্সের ব্যর্থতাও কেকেআরের পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : গত দুই ম্যাচে শতরান করা শিখর ধাওয়ান, তাঁর ওপেনিং পার্টনার পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়স আইয়ার, উইকেটরক্ষক ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। বোলিং বিভাগে শ্রেয়স আইয়ার শিবিরকে ভরসা জোগাচ্ছে কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।
দুর্বলতা : আইপিএল ২০২০-তে দুর্দান্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালসের দুর্বলতা চোট এবং আঘাত।

ম্যাচের প্রেক্ষাপট
গত ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে পর্যুদস্ত হওয়া কেকেআরের পিঠ কার্যত দেওয়ালে ঠেকে গিয়েছে। এই অবস্থায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতা ছাড়া ইয়ন মর্গ্যানদের সামনে আর কোনও উপায় নেই। অন্যদিকে শনিবারের ম্যাচ জিতলেই আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি ক্যাপিটালস।

কোথায় এবং কখন ম্যাচ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।












Click it and Unblock the Notifications