আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি ও আরসিবি বনাম রাজস্থানের মুখোমুখি পরিসংখ্যান

মুখোমুখি পরিসংখ্যান ও গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক

আবুধাবিুর শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চার দলের মুখোমুখি পরিসংখ্যান জেনে নেওয়ার পাশাপাশি গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

আরসিবি বনাম রাজস্থান রয়্যালস

আরসিবি বনাম রাজস্থান রয়্যালস

আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে রাজস্থান রয়্যালস। আট বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস

এখনও পর্যন্ত আইপিএলে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।

আরসিবি-র গেম চেঞ্জার কারা

আরসিবি-র গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান গেম চেঞ্জিং ব্যাটসম্যান। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স এবং অ্যারন ফিঞ্চের মতো ব্যাটসম্যানরাও।

বোলিং : স্পিনার যুজবেন্দ্র চাহাল আরসিবি-র বোলিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে ডেল স্টেইন, নভদীপ সাইনির মতো বোলাররাও রয়েছেন।

রাজস্থান রয়্যালসের গেম চেঞ্জার

রাজস্থান রয়্যালসের গেম চেঞ্জার

ব্যাটিং : অধিনায়ক স্টিভ স্মিথ, উইকেটরক্ষক জোস বাটলার, সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার।

বোলিং : জোফ্রা আর্চার রাজস্থান রয়্যালসের অন্যতম শক্তি। দলে রয়েছেন অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাটের মতো গেম চেঞ্জিং বোলাররাও।

কেকেআরের গেম চেঞ্জার

কেকেআরের গেম চেঞ্জার

ব্যাটিং : কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান ভরসা শুভমান গিল, আন্দ্রে রাসেল। অধিনায়ক দীনেশ কার্তিক, নীতীশ রানাও দলের অন্যতম শক্তি।

বোলিং : কেকেআরের হয়ে গত দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। দলে রয়েছেন শিবম মাভি, কমলেশ নাগারকোটির মতো তরুণ বোলাররাও।

দিল্লি ক্যাপিটালসের গোম চেঞ্জার

দিল্লি ক্যাপিটালসের গোম চেঞ্জার

ব্যাটিং : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান ভরসা।

বোলিং : কাগিসো রাবাডা, অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের প্রধান শক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+