আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই,দীনেশ থেকে ধোনি, দুই অধিনায়ক আজ দুই মাইলস্টোনের সামনে
আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই,দীনেশ থেকে ধোনি, দুই অধিনায়ক আজ দুই মাইলস্টোনের সামনে
আইপিএল ২০২০তে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে আজ রেকর্ডের সামনে দীনেশ কার্তিক। আইপিএলতে এবছর সময়টা একবারেই ভালো যাচ্ছে না দীনেশের। আইপিএল ১৩তে এবছর শুরু থেকেই রান পাচ্ছেন না নাইট অধিনায়ক। আজ আবুধাবিতে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় রান পেলে অবশ্য মাইলস্টোন লেখার সুযোগ রয়েছে কেকেআর কাপ্তানের।

কোন মাইলস্টোন গড়তে পারেন দীনেশ কার্তিক
আবুধাবি নাইটদের হোমগ্রাউন্ড। এই মাঠে দিনের পর দিন প্রস্তুতি করে আসছেন কার্তিক। আবুধাবির পরিবেশ সম্পর্কেও জানেন। সেক্ষেত্রে এদিন দীনেশের ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় ভক্তরা। ব্যাটে এদিন ৫৩ রান হাঁকাতে পারলে আইপিএলে অধিনায়ক হিসেবে কার্তিক ১০০০ রান সম্পূর্ণ করবেন।

কার্তিকের ব্যাটে কত রান এসেছে
আইপিএলে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে দীনেশ কার্তিক ৩৭ রান হাঁকিয়েছেন। যেখানে শেষ তিন ইনিংসে কার্তিকের ব্যাটে মাত্র ৭ রান হাঁকান। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে ও সমালোচনা চলছে।

মাইলস্টোনের সামনে ধোনি
অন্যদিকে আজ চেন্নাইয়ের জার্সিতে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে ৪০০০ রান হাঁকানো থেকে ধোনি আর মাত্র ৫১ রান দূরে রয়েছেন। যদিও শেষ ম্যাচে ওয়াটসন ও ডুপ্লেসিস যেভাবে ১৮১ রানের পার্টনারশিপ হাঁকিয়ে দলকে ১০ উইকেটে জয় এনে দিয়েছেন, তাতে ধোনি আজ ব্যাটিংয়ে সুযোগ পাবেন কিনা, বলা মুশকিল।

মাইলস্টোনের সামনে ডুপ্লেসিস
চেন্নাই ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস শেষ ম্যাচে ৮৭ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এবছর আইপিএলে নিয়মিত রান পাচ্ছেন ডুপ্লেসিস। শুধু তাই নয়, ডুপ্লেসিস এবছর কমলা টুপির দৌড়েও এগিয়ে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে আজ ৭৯ রান হাঁকাতে পারলে চেন্নাইয়ের হয়ে দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ২০০০ রান পূর্ণ করবেন।

মাইলস্টোনের সামনে আম্বাতি রায়ডু
ব্যাটে এদিন ৩৭ রান হাঁকাতে পারলে আম্বাতি রায়ডু এদিন চেন্নাইয়ের হয়ে হাজার রান সম্পূর্ণ করবেন। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর নাইটদের বিরুদ্ধে রায়ডু এদিন ব্যাটে জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications