আইপিএল ২০২০ তে শারজায় কেকেআরের ম্যাচ ভাগ্য কেমন, এই মাঠে কটি ম্যাচ জয় পাঞ্জাবের?
আইপিএল ২০২০ তে শারজায় কেকেআরের ম্যাচ ভাগ্য কেমন, এই মাঠে কটি ম্যাচ জয় পাঞ্জাবের?
আইপিএল ২০২০তে সোমবারের মহারণে শারজায় মুখোমুখি কেকেআর-কিং ইলেভেন পাঞ্জাব। দুই দলই তাঁদের শেষ ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে। শারজায় দুই দলের পারফর্ম্যান্স কেমন পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

শারজায় কটি ম্যাচ খেলেছে কেকেআর
মরুশহর শারজায় আইপিএল ২০২০-র অভিযানে কেকেআর এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে। শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে শারজায় ম্যাচ খেলেছে কেকেআর।

শারজায় কেকেআরের ম্যাচ ভাগ্য
চলতি আইপিএলে শারজায় দুই ম্যাচ খেলে দুবারই হেরে বসেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১৮ রানে ও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৮২ রানে ম্যাচ হারে কেকেআর।

শারজায় রান তাড়া করার ক্ষেত্রে কেকেআরের ভাগ্য
শারজায় দুবারই পরে ব্যাট করে হেরেছে কেকেআর। দুই ম্যাচেই রান তাড়া করতে নেমে নাইটরা জয়ের গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছে। দিল্লি ম্যাচে ২২৮ রান তাড়া করতে নেমে কেকেআর ২১০ রান তুলতে পারে। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে ১৯৪ রান পিছু করতে নেমে ১১২ রান তুলে ম্যাচ হারে কলকাতা।

শারজায় পাঞ্জাবের ম্যাচ ভাগ্য
শারজায় নিজেদের প্রথম ম্যাচে ২২৩ রান হাঁকিয়ে পাঞ্জাব ম্যাচ হারে। ৩ বল বাকি থাকতে ২২৬ রান তুলে ৪ উইকেটে ম্যাচ জিতেছিল রাজস্থান। পরে শারজার মাঠে আরসিবির বিরুদ্ধে ১৭১ রান তাড়া করে শেষ বলে থ্রিলার লড়াই জিতেছে পাঞ্জাব।

শারজার স্লো উইকেট
প্রসঙ্গত চলতি আইপিএলে শারজার উইকেটের চরিত্রে লিগের দ্বিতীয় ভাগে খেলায় অনেক পরিবর্তন হয়েছে। দুবাই-আবুধাবির মতো শারজাতেও উইকেট অনেকটাই স্লো। যেকারণে শুরুর দিকে এই শারজাতে দুশো প্লাস রান উঠলেও ছোট মাঠে এখন ১৭০ থেকে ১৮০ রান তুলতে দলগুলির ঘাম ছুটে যাচ্ছে।












Click it and Unblock the Notifications