আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে আরসিবি-কে হারাতে পারবে কেকেআর

আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে আরসিবি-কে হারাতে পারবে কেকেআর

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সমরে অবতীর্ণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি টুর্নামেন্টের গত সাক্ষাতে কেকেআরকে হারিয়েছে বিরাট কোহলি শিবির। এবার ইয়ন মর্গ্যানদের সামনে বদলা নেওয়ার পালা। কোন কোন ফ্যাক্টর কাজ করলে বুধবার আরসিবি-কে হারাতে কোনও সমস্যা হবে না কেকেআরের, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পাওয়ার প্লে-র ব্যবহার ও মিডল অর্ডার

পাওয়ার প্লে-র ব্যবহার ও মিডল অর্ডার

আইপিএল ২০২০-তে কেকেআরের যে খুঁত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, গত ম্যাচে সেই পাওয়ার প্লে-তে বড় রান করে দেখিয়ে দিয়েছেন কেকেআরের ওপেনাররা। একই কাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও করতে হবে শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠীকে। একই সঙ্গে মিডল অর্ডারে দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানকে ভাল পারফরম্যান্স দিতেই হবে।

ফর্মে ফিরতেই হবে রাসেলকে

ফর্মে ফিরতেই হবে রাসেলকে

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এসেছে ৯২ রান। যা টুর্নামেন্টে এখনও সেভাবে কেকেআরের জ্বলে না ওঠার অন্যতম কারণ। আরসিবি-র বিরুদ্ধে প্রথম সাক্ষাতেও ব্য়াট হাতে ব্যর্থ হয়েছিলেন ক্য়ারিবিয়ান অল-রাউন্ডার। বুধবারের ম্যাচ জিততে রাসেলকে বড় ইনিংস খেলতেই হবে।

কামিন্সের প্রত্যাবর্তন

কামিন্সের প্রত্যাবর্তন

অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে আইপিএল ২০২০-এর জন্য সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। সেই ক্রিকেটারই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট নিয়েছেন। ১৯৮টি বল করে ২৭৮ রান দিয়েছেন। বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্সদের থামার তাঁর আগুন ঝরানো বোলিং প্রয়োজন।

নারিনের উপস্থিতি ও কুলদীপের স্পেল

নারিনের উপস্থিতি ও কুলদীপের স্পেল

আরসিবি-র বিরুদ্ধে কেকেআর স্পিনার সুনীল নারিন বড় ভূমিকা নিতে পারেন। আবুধাবির মন্থর পিচে কুলদীপ যাদবের চার ওভারও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সর্বোপরি টস

সর্বোপরি টস

চলতি আইপিএলের প্রবাহ অনুযায়ী টসে জিতে যে দল আগে ব্যাট করছে, তা অ্যাডভান্টেজে থাকছে। কেকেআর বনাম আরসিবি-র লড়াইয়েও টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা অনায়াসে বলা চলে। ম্যাচ জিততে টস জিততেই হবে কেকেআরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+