আইপিএল ২০২০তে পা পিছলে, বিরাটদের কাছে হেরে ৬টি লজ্জার রেকর্ডে চাপা পড়ল কেকেআর

আইপিএল ২০২০তে পা পিছলে, বিরাটদের কাছে হেরে একের পর এক লজ্জার রেকর্ডে চাপা পড়ল কেকেআর

আইপিএল ২০২০ অভিযানে আরও একবার পা পিছলে গেল কেকেআর। টুর্নামেন্টের বিজনেস এণ্ডে যখন পয়েন্ট টেবিলের পিছনে থাকা পাঞ্জাবের মতো দলগুলি ঘুরে দাঁড়াচ্ছে সেখানেই আইপিএল ১৩তে আরও একবার আরসিবির কাছে হেরে পা হড়কালো কলকাতা। সেই সঙ্গে আরসিবির বিরুদ্ধে হতশ্রী হারে, লজ্জার একাধিক রেকর্ড মর্গ্যান অ্যান্ড কোম্পানির।

লজ্জার রেকর্ড ১

লজ্জার রেকর্ড ১

সিরাজ-চাহালদের বোলিংয়ের বিরুদ্ধে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৪ রানে বন্দি হয়। যা আইপিএলের ইতিহাস সর্বনিম্ন স্কোরের তালিকায় ১৬ নম্বরে জায়গা পেল। ৪৯ রান হাঁকিয়ে সবচেয়ে কম স্কোরে আউট হয়েছে আরসিবি। ২০১৭ সালে ইডেনে কেকেআর বিরুদ্ধে বিরাটের দল লজ্জার নজির গড়ে।

লজ্জার রেকর্ড ২

লজ্জার রেকর্ড ২

বুধবার আরসিবির বিরুদ্ধে এই ইনিংস, কেকেআরের সর্বনিম্ন স্কোরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। অতীতে ২০০৮ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সেটাই এখনও পর্যন্ত নাইটদের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স।

লজ্জার রেকর্ড ৩

লজ্জার রেকর্ড ৩

আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান হাঁকানোর লজ্জার রেকর্ড গড়ল কলকাতা। ম্যাচে এদিন কেকেআর পাওয়ার প্লে-র ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান হাঁকায়।

লজ্জার রেকর্ড ৪

লজ্জার রেকর্ড ৪

লজ্জার রেকর্ড গড়া এখানেই শেষ নয়। আরসিবির বিরুদ্ধে এদিন আবুধাবিতে ১৫ তম ওভারে কেকেআর ৫০ রানর গণ্ডি পেরোয়। আইপিএলের ইতিহাসে যা সবচেয়ে বেশি ওভার খেলে ৫০ রানের গণ্ডি পার করার লজ্জার নজির। এর আগে, ২০০৯ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে ৫০ করতে কিংস ইলেভন পঞ্জাব ১৩.১ ওভার নিয়েছিল। পাঞ্জাবের সেই লজ্জার রেকর্ডও আজ টপকে গেল কলকাতা।

লজ্জার রেকর্ড ৫

লজ্জার রেকর্ড ৫

২০ ওভার ব্যাট করাতেও লজ্জার রেকর্ড গড়ল কেকেআর। এতদিন ম্যাচে নিরার্ধিত ২০ ওভার ব্যাট করায় আইপিএলের ইতিহাসে সবথেকে কম রানের লজ্জাজনক রেকর্ড ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের। ২০০৯ সালে ডারবানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ ওভারে আট উইকেটে ৯২ রান করেছিল পাঞ্জাব। সেই রেকর্ড টপকে এদিন কেকেআর ২০ ওভার ব্যাট করে আরসিবির বিরুদ্ধে ৮৪ রান করে।

লজ্জার রেকর্ড ৬

লজ্জার রেকর্ড ৬

চলতি আইপিএল ১৩ তে এখনও পর্যন্ত সবচেয়ে কম রান হাঁকানোর লজ্জার কীর্তি কেকেআরের। এর আগে চলতি আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি ১১২ ,সবচেয়ে কম রান করেছিল। এদিন আরসিবির বিরুদ্ধে ৮৪ রান হাঁকিয়ে সেই রেকর্ড টপকে নতুন লজ্জার নজির কলকাতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+