আইপিএল ২০২০: আরসিবি ম্যাচে কী নারিন খেলবেন? বোলিং নিয়ে রিপোর্ট জমার পর কী জানাল কেকেআর

আইপিএল ২০২০: আরসিবি ম্যাচে কী নারিন খেলবেন? বোলিং নিয়ে রিপোর্ট জমার পর কী জানাল কেকেআর

আইপিএল ২০২০-র মাঝপথে এসে জোড়া চিন্তায় কেকেআর। কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল হাঁটুতে চোট পাওয়ার কারণে তাঁকে নিয়ে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হওয়ার নারিনকে নিয়ে দ্বিতীয় চিন্তা কেকেআরে। এবার নারিনের উপর ওঠা অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান জানাল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

নারিনের বিরুদ্ধে কী অভিযোগ

নারিনের বিরুদ্ধে কী অভিযোগ

পাঞ্জাব ম্যাচে নারিনের বোলিং নিয়ে মাঠের দুই আম্পায়ার সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেহজনক বোলিং অর্থাৎ চাকিংয়ের জন্যে নারিনকে আইসিসি অতীতে বল করা থেকে নিষিদ্ধ করেছিল। পরে নিজের বোলিংয়ের অ্যাকশন পাল্টে নারিন ফিরে আসেন। এবার আইপিএলে ৬ ম্যাচ খেলার পর ফের তাঁর বিরুদ্ধে ক্রিকেটের নিয়ম ভেঙে বোলিংয়ের অভিযোগ উঠে গেল।

নারিনের বিরুদ্ধে রিপোর্ট জমা

নারিনের বিরুদ্ধে রিপোর্ট জমা

শনিবার ম্যাচের পর নারিনের বিরুদ্ধে আম্পায়াররা রিপোর্ট জমা দিয়েছেন। আপতত নারিনকে কোনও শাস্তির মুখে পড়তে হচ্ছে না। এরপর দ্বিতীয়বার নারিনকে সতর্ক করা হলে তখন তাঁকে আইপিএলে বোলিং করা থেতে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। তখন নারিনকে নিজের বোলিং অ্যাকশন ঠিক করতে হবে। বিসিসিআইয়ের সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটির তরফে ছাড়পত্র পেলে তারপরই তিনি তখন আইপিএলে বোলিং করতে পারবেন।

 আইপিএলে এর আগেও নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ উঠেছিল

আইপিএলে এর আগেও নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ উঠেছিল

এর আগে ২০১৫ সালে নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ উঠেছিল। পরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগার থেকে নারিন নিজের বোলিং অ্যাকশন পাল্টে ছাড়পত্র পেয়ে ক্রিকেটে ফেরেন।

নারিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী জানাল কেকেআর

নারিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী জানাল কেকেআর

নারিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নাইট শিবির অবাক হয়েছে বলে জানিয়েছে। সোমবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০১২ সাল থেকে নারিন আইপিএলে খেলছেন। ২০১৫ সালের আইপিএলে শেষবার নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা পড়েছিল। তারপর আইসিসি অনুমোদিত পরীক্ষাগার থেকে ছাড়পত্র পেয়ে আবারও বোলিং শুরু করেন। ফিরে আসার পর নারিন ৬৮ টি ম্যাচ খেলেছেন। ২০২০ আইপিএলে ছ'টি ম্যাচ খেলছেন। আইসিসির পরীক্ষাগার বোলিং করার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হলে, হঠাৎ নারিনের বিরুদ্ধে অভিযোগ কেন উত্তরের খুঁজে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+