আইপিএল ২০২০-র লিগ পর্বে কেকেআরের সর্বাধিক উইকেটশিকারী কারা

আইপিএল ২০২০-র লিগ পর্বে কেকেআরের সর্বাধিক উইকেটশিকারী কারা

রাজস্থানকে হারিয়ে আইপিএল ২০২০-র লিগ পর্বের অভিযান শেষ করল কেকেআর। শেষ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নাইট তারকারা নজর কাড়লেন। মরসুম জুড়ে কামিন্স থেকে ফার্গুসন, বরুণ থেক নারিনদের পারফর্ম্যান্স কেমন? লিগ পর্বে কেকেআরের সর্বাধিক উইকেটশিকারী কারা একনজরে পরিসংখ্যান।

নাইটদের হয়ে উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে বরুণ

নাইটদের হয়ে উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে বরুণ

কেকেআরের হয়ে লিগ পর্বে এবছর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরের নতুন মিস্ট্রি স্পিনার ১৩ ম্যাচে ১৭ টি উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে ৫ উইকেট এখনও পর্যন্ত ১৩ তম আইপিএলে বরুণ চক্রবর্তীর সেরা পারফর্ম্যান্স।

দ্বিতীয় স্থানে কে

দ্বিতীয় স্থানে কে

১৪ ম্যাচ শেষে ১২ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে প্যাট কামিন্স। প্লে অফের লড়াইয়ে রাজস্থানের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে কামিন্স ৩৪ রান খরচে ৪ উইকেট নেন। এটাই মরসুমে এখনও পর্যন্ত ১৫.৫ কোটির পেসারের সেরা পারফর্ম্যান্স।

তৃতীয় স্থানে কে

তৃতীয় স্থানে কে

৮ ম্যাচে ৯টি উইকেট নিয়ে কেকেআরের হয়ে লিগ পর্বে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে তরুণ তুর্কি শিবম মাভি। রাজস্থানের বিরুদ্ধে শেষ লড়াইয়ে ২ উইকেট নিয়েছেন মাভি।

চতুর্থ স্থানে কে

চতুর্থ স্থানে কে

চার নম্বরে রয়েছেন লকি ফার্গুসন। কিউয়ি পেসার ৫ ম্যাচে সুযোগ পেয়ে ৬টি উইকেট নিয়েছেন। যার মধ্যে সানরাইজার্স ম্যাচে ফার্গুসন সুপার ওভার মিলিয়ে ৫টি উইকেট নেন।

পাঁচ নম্বরে কে

পাঁচ নম্বরে কে

চোটের কারণে চার ম্যাচ বাইরে থেকেও লিগ পর্বের শেষে কেকেআরে সর্বাচ্চ উইকেট শিকারীদের তালিকায় পাঁচে আন্দ্রে রাসেল। ১০ ম্যাচের ৭ ইনিংসে বল করে রাসেল ৬টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+