মরুশহরে গেইল ঝড়ের প্রত্যাশা! কবে মাঠে ফিরছেন, ঘোষণা করলেন ইউনিভার্স বস!

মরুশহরে গেইল ঝড়ের প্রত্যাশা! কবে মাঠে ফিরছেন, ঘোষণা করলেন ইউনিভার্স বস!

আইপিএল ২০২০-র মাঝ মরসুমে পার করলেও গেইলের দেখা নেই! মরুশহরে এখনও গেইল ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেট ফ্যানেরা। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে আইপিএলে মাঠে নামতে চলেছেন ক্রিস গেইল।

কবে মাঠে ফিরছেন গেইল

কবে মাঠে ফিরছেন গেইল

কিংস ইলেভেন পঞ্জাবের তরফে সোশ্যাল মিডিয়ায় গেইলের ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে বৃহস্পতিবার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গেইল মাঠে ফিরছেন বলে জানিয়ে দিয়েছেন।

শুরুতে গেইলকে নামায়নি কিংস ইলেভেন

শুরুতে গেইলকে নামায়নি কিংস ইলেভেন

আইপিএল ২০২০ তে এবছর প্রথম পাঁচ ম্যাচ গেইলকে নামায়নি কিংস ইলেভেন। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ওপেনিংয়ে এবছর বিধ্বংসী ক্রিকেট খেলেছেন যে কারণে গেইলকে ব্যবহার করতে পারেনি পাঞ্জাব।

খাদ্যে বিষক্রিয়ার অসুস্থ হয়ে পড়েন গেইল

খাদ্যে বিষক্রিয়ার অসুস্থ হয়ে পড়েন গেইল

এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গেইলের খেলার কথা থাকলেও খাদ্যে বিষক্রিয়ায় গেইল অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেকারণে তিনি কেকেআরের বিরুদ্ধেও ম্যাচ খেলতে পারেননি।

গেইল বললেন দ্য ইউনিভার্স বস ফিরছে

গেইল বললেন দ্য ইউনিভার্স বস ফিরছে

ভিডিওর শুরুতে সিনেমার ডায়লগের মতো গেইল বলেছেন, অপেক্ষার পালা শেষ। দ্য ইউনিভার্স বস ফিরে এসেছে। সঙ্গে গেইল আরও বলেন, 'আমি জানি ফ্যানেরা সবাই দীর্ঘদিন অপেক্ষা করছেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে দ্য ইউনিভার্স বস ফিরতে চলেছে।'

ফ্যানেদের আশা রাখতে বললেন গেইল

ফ্যানেদের আশা রাখতে বললেন গেইল

ভিডিওতে গেইল আরও বলেন, ' আইপিএলে এবছর আমরা সবার শেষে রয়েছি। সাতটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের বিশ্বাস আমরা বাকি সব ম্যাচ জিতে প্লে অফে পৌঁছব।'

শারজায় গেইল ঝড়ে অপেক্ষা

শারজায় গেইল ঝড়ে অপেক্ষা

প্রসঙ্গত আরসিবিরি বিরুদ্ধে গেইল শারজার মাঠে ফিরছেন। আইপিএল ২০২০তে এবছর এই মাঠে একাধিক দুশো প্লাস ইনিংস দেখা গিয়েছে। সেই কারণেই এই মাঠে আরসিবির বিরুদ্ধে বৃহস্পতিবার গেইল ঝড় দেখার প্রত্যাশায় ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+