'ও আর আগের ফর্মে নেই! না থাকলে কেকেআরে বড় ক্ষতি হবে না'! নাইট ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য

'ও আর আগের ফর্মে নেই! না থাকলে কেকেআরে বড় ক্ষতি হবে না'! নাইট ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে কেকেআরের। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পরেই নাইট শিবিরে দুঃসংবাদ উড়ে এসেছিল। নাইটদের তারকা স্পিনার সুনীল নারিনের বিরুদ্ধে ফের বল ছোঁড়ার অভিযোগ। যারপর কেকেআরের তারকা বোলারকে নিয়ে এবার রাখঢাক না রেখে বড়সড় মন্তব্য করে বসলেন কেভিন পিটারসেন।

দ্বিতীয়বার ভুল করে আইপিএল ২০২০তে বল করা থেকে নির্বাসন

দ্বিতীয়বার ভুল করে আইপিএল ২০২০তে বল করা থেকে নির্বাসন

২০১৫ সালের পর দ্বিতীয়বার তাঁর বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগের রিপোর্ট জমা পড়েছে। আইপিএলে দ্বিতীয়বার এই অভিযোগ এলে এবছর বল করা থেকে নির্বাসিত হতে পারেন কেকেআর তারকা। ফলে অভিযোগ ওঠার পরের ম্যাচেই মিস্ট্রি স্পিনারকে বসিয়ে তাঁকে কিছুটা সময় দিতে চাইছে কেকেআর।

কেপি নারিনকে নিয়ে কী বললেন

কেপি নারিনকে নিয়ে কী বললেন

ক্রিকেট বিশেষজ্ঞ পিটারসেন, নারিনকে নিয়ে রাখাঢাক করেননি। তাঁর সোজাসুজি মন্তব্য নারিন আর পুরনো নারিন নেই। প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের জানিয়েছেন, 'নারিনের না থাকা এখন আর কেকেআরের কাছে বড় ক্ষতি বলে মনে করি না। সুনীল নারিন গত কয়েক বছরে আর আগের মতো বোলার নেই। নারিন নিজের সেরা ছন্দে নেই।'

নারিনের ব্যাটিং নিয়ে কী বললেন কেপি

নারিনের ব্যাটিং নিয়ে কী বললেন কেপি

সঙ্গে নারিনের ব্যাটিং নিয়েও কেপি সমালোচনা করেন। পিটারসেন বলেছেন, 'গত ২-৩ বছর ধরেই নারিন আইপিএলে খারাপ খেলে চলেছে। ব্যাটিংয়ে ওর দুর্বলতাগুলো বোলাররা ধরে ফেলেছে। নারিন আসলে টেলেন্ডার যাকে উপরে ব্যাটিং করতে পাঠানো হয়। ওর শরীর লক্ষ্য করে বল করায় এই আইপিএলে তার বলার মতো রান পায়নি। '

নারিনকে ছাড়া নাইট রাইডার্স কেমন

নারিনকে ছাড়া নাইট রাইডার্স কেমন

প্রসঙ্গত আইপিএল ২০২০তে নারিনকে ছাড়া খেলতে নেমে শারজায় আরসিবির বিরুদ্ধে ৮২ রানে ম্যাচ হেরেছে কেকেআর। নাইট রাইডার্সের বোলিংয় ২০ ওভারে ১৯৪ রান খরচ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+