আইপিএল ২০২০ : প্রত্যাবর্তনেই ধামাকা উইলিয়ামসনের, ৩ ওভারে উইকেটহীন ইশান্ত

আইপিএল ২০২০ : প্রত্যাবর্তনেই ধামাকা উইলিয়ামসনের, উইকেটহীন ইশান্ত

আইপিএল ২০২০-তে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ওই দুই ম্যাচে খেলেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে হায়দরাবাদের প্রথম একাদশে ফেরেন তিনি। প্রত্যাবর্তনেই কামাল করলেন বিশ্বের এই মুহূর্তের অন্যতম সেরা ব্যাটসম্যান। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে প্রথম ম্যাচ খেলা ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা কোনও উইকেট পেলেন না।

আইপিএল ২০২০ : প্রত্যাবর্তনেই ধামাকা উইলিয়ামসনের, ৩ ওভারে উইকেটহীন ইশান্ত

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। মন্থর পিচে আগে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তথা ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়। ৪৫ রান করে আউট হন অজি ওপেনার। ৫৩ রান করেন ইংল্যান্ডের বেয়ারস্টো। চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেন কেন উইলিয়ামসন।

দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী বোলিং বিভাগের বিরুদ্ধে ২৬ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। পাঁচটি চার আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। হায়দরাবাদকে ১৬২ পর্যন্ত পৌঁছতে বিশেষ ভূমিকা দেন কিউয়ি ব্যাটসম্যান।

অন্যদিকে আইপিএল ২০২০-তে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামা ইশান্ত শর্মা প্রথম দুই ওভার দারুণ বল করেন। শেষ এক ওভারে বেশ কিছুটা রান দেন ভারতীয় ফাস্ট বোলার। সবমিলিয়ে ৩ ওভারে ২৬ রান দেন ইশু। হায়দরাবাদের বিরুদ্ধে কোনও উইকেট পাননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+