আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। দুই দলের মধ্যে যারা জিতবে, তারা অনায়াসে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে যাবে। পরাজিত দলকে অনেক অঙ্ক কষে তবে পরবর্তী পর্বে পৌঁছতে হবে। ফলে আজকের ম্যাচের গুরুত্ব যে অনেক, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে আইপিএলে মুখোমুখি সাক্ষাতে আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে কে এগিয়ে, তা দেখে নেওয়া যাক। চিনে নেওয়া যাক দুই দলের গেম চেঞ্জারদের।

মুখোমুখি দিল্লি ও বেঙ্গালুরু

মুখোমুখি দিল্লি ও বেঙ্গালুরু

আইপিএলে এখনও পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস (একদা ডেয়ারডেভিলস)। এক্ষেত্রে পাল্লা ভারী বিরাট কোহলিদের।

আগে ও পরে ব্যাট করার ফল

আগে ও পরে ব্যাট করার ফল

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বা ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আগে ব্যাট করে ৬টি ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই প্রেক্ষাপটে ৫টি ম্যাচ জিতেছে দিল্লি। আইপিএলে শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে পরে ব্যাট করে ৯টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলিরা। একই প্রেক্ষাপটে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪টি ম্যাচ জিতেছে দিল্লি।

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল ডিসি। ২০ ওভার খেলেও ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রানের বেশি তুলতে পারেনি আরসিবি।

দুই দলের গেম চেঞ্জার কারা

দুই দলের গেম চেঞ্জার কারা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফর্মে ফেরা অধিনায়ক বিরাট কোহলি আজকের ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান গেম চেঞ্জার হতে পারেন। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। আরসিবির বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দলে নভদীপ সাইনি, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররাও রয়েছেন।

দিল্লি ক্যাপিটালস : অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ কাগিসো বারাডা। দলে রবিচন্দ্রণ অশ্বিন, আনরিচ নরকিয়ার মতো অভিজ্ঞ বোলররাও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+