আইপিএল ২০২০ : টুর্নামেন্টে কামাল করতে পারেন এমন ৪ তরুণ ক্রিকেটারের নাম জেনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : টুর্নামেন্টে কামাল করতে পারেন এমন ৪ তরুণ ক্রিকেটারের তালিকা

করোনা ভাইরাসের আবহে অবশেষে শুরু হল বহুল চর্চিত আইপিএল ২০২০। টুর্নামেন্টে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তার মধ্যে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে কামাল করতে পারেন এমন ৫ তরুণ ক্রিকেটারের তালিকা।

ঈশান পোড়েল

ঈশান পোড়েল

বাংলার ২২ বছরের ফাস্ট বোলার ঈশান পোড়েলকে আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে খেলতে দেখা যাবে। প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম এবং দুর্দান্ত সুইংয়ের মালিক এই তরুণ ক্রিকেটার ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে কামাল করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ঈশান। বাংলা দলের হয়ে ২০১৯-২০ মরশুমের রঞ্জি ট্রফিতেও ঝকঝকে পারফরম্যান্স করেছেন পোড়েল।

রবি বিষ্ণোই

রবি বিষ্ণোই

২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহক লেগ স্পিনার রবি বিষ্ণোইকে (৬ ম্যাচে ১৭ উইকেট) এবার কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। ২০ বছরের এই ক্রিকেটার আইপিএল ২০২০-তে কামাল করবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

যশশ্বী জয়সওয়াল

যশশ্বী জয়সওয়াল

মুম্বই থেকে উঠে আসা ১৮ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান ২০২০-এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৪০০ রান করে শীর্ষ স্থান দখল করেন। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে একটি দ্বিশতরান সহ তিনটি শতরান করা এই ক্রিকেটার আইপিএল ২০২০-তে রাজস্থান রয়্যালসের অন্যতম সম্পদ।

টম ব্যান্টন

টম ব্যান্টন

২১ বছরের টম ব্যান্টন ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ১৫৪.১৬-এর স্ট্রাইক রেটে ৪৫৪ রান করেছেন। এই দুর্দান্ত প্রতিভাকে ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২০ খেলাতে উড়িয়ে নিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+