আইপিএল ২০২০-র সেরা পাঁচ আনক্যাপ ক্রিকেটার কারা, কেকেআর থেকে কে রয়েছেন
আইপিএল ২০২০-র সেরা পাঁচ আনক্যাপ ক্রিকেটার কারা, কেকেআর থেকে কে রয়েছেন
শেষের পথে আইপিএল ২০২০। রবিবার মেগা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এরপর মঙ্গলবারের ফাইনাল দিয়ে ১৩ তম আইপিএলের পর্দা নামতে চলেছে। করোনা কালে আইপিএল আয়োজন নিয়েই একসময় উদ্বেগ ছিল। সেখানেই ভাইরাসের বিরুদ্ধে লড়ে সফল ভাবে লেটার মার্কস নিয়ে পাশ করতে চলেছে আইপিএল ২০২০। শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট। একনজরে এবছর আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচ কারা, দেখে নেওয়া যাক।

দেবদূত পড়িক্কল
প্রথমবার আইপিএলে অভিষেক করেই নজর কেড়েছেন দেবদূত পড়িক্কল। আরসিবির তরুণ বাঁ-হাতি ওপেনার মরসুমে পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকান। ১৫ ম্যাচ খেলে সংগ্রহ ৪৭৩। লিগে এবছর আনক্যাপ ব্যাটসম্যানদের মধ্যে আরসিবির পড়িক্কলই সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন।

রবি বিষ্ণোই
২০২০ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন বিষ্ণোই। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়ে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছেও দিয়েছিলেন। ফলে আইপিএলে তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল। আইপিএলে অভিষেকে অবশ্য হতাশ করেননি বিষ্ণোই। কিংস ইলেভেন পাঞ্জাব দলের তরুণ এই লেগ স্পিনার ১৪ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

কার্তিক ত্যাগী
আইপিএলের অভিষেকে ভালো খেললেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা কার্তিক ত্যাগী। তরুণ পেসার রাজস্থানের জার্সিতে ১০ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন।

বরুণ চক্রবর্তী
আইপিএল কেকেআরের হয়ে এবছর দারুণ সফল বরুণ চক্রবর্তী। নাইটদের মিস্ট্রি স্পিনার আইপিএলে এবছর দুবার ধোনিকে আউট করে শিরোনামে উঠে এসেছেন। ১৩ ম্যাচ খেলে চক্রবর্তী ১৭টি উইকেট নিয়েছেন। আইপিএলে ভালো খেলার সুবাদে ইতিমধ্যেই আসন্ন অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্যে টি-২০ দলে সুযোগ পেয়েছেন আনক্যাপ এই স্পিনার।












Click it and Unblock the Notifications