আইপিএল ২০২০ : সমুখে মুম্বই, কেকেআর-কে মায়াবী খলিফার রঙিন শুভেচ্ছা

আইপিএল ২০২০ : সমুখে মুম্বই, তার আগে কেকেআরের রং-এ রঙিন উচ্চতম খলিফা

আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-তে প্রথমবার খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুর্ধর্ষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দীনেশ কার্তিকদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শাহরুখ খান শিবিরকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। কেকেআরের রং-এ রঙিন হল দুবাই।

কেকেআরের রং-এ রঙিন দুবাই

কেকেআরের রং-এ রঙিন দুবাই

আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কেকেআর। তার আগে শাহরুখ খান শিবিরকে চাঙা করতে কেকেআরের রং-এ রঙিন হল দুবাইয়ের গর্ব তথা বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। এলইডি ডিসপ্লের মাধ্যমে বেগুনি-সোনালী রং-এ দীনেশ কার্তিকদের ছবি ফুটিয়ে তুলে শহরকে তাক লাগিয়ে দেওয়া হয়েছে।

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কেকেআরের রং-এ রঙিন হয়েছে বুর্জ খলিফা। সেই ভিডিও গর্ব সহকারে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ভেঙ্কি মাইসোররা। লিখেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচের আগে সূচনাটা দুর্দান্ত হয়েছে। জানানো হয়েছে যে আর থামবে না কেকেআর। আইপিএল ২০২০-এর চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য, তা জানিয়ে দিয়েছে শাহরুখ খান শিবির।

কেকেআর বনাম মুম্বই

কেকেআর বনাম মুম্বই

আইপিএল ২০২০-তে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে বসে থাকা মুম্বই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিততে মরিয়া। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও জয় দিয়েই তাদের এবারের আইপিএল যাত্রা শুরু করতে বদ্ধপরিকর। সবমিলিয়ে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়।

কখন ম্যাচ, কোথায় সম্প্রচার

কখন ম্যাচ, কোথায় সম্প্রচার

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের হাই-ভোল্টেজ ম্যাচ। স্টার নেটওয়ার্ক খেলার সরাসরি সম্প্রচার দেখা যাবে। হটস্টার + ডিজনিতে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+