আইপিএল ২০২০ : কার্তিক বনাম স্মিথ, অধিনায়ক হিসেবে সফল কে, কার ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়

আইপিএল ২০২০ : কার্তিক বনাম স্মিথ, অধিনায়ক হিসেবে সফল কে, কার ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়

আর কয়েক ঘণ্টা পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে লড়াকু কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচে বল-ব্যাটের লড়াই যেমন জমবে, তেমন আকর্ষণীয় হবে কেকেআর ও রাজস্থানের নেতা যথাক্রমে দীনেশ কার্তিক ও স্টিভ স্মিথের মস্তিষ্কের লড়াই। এগিয়ে কে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

অধিনায়ক দীনেশ কার্তিকের পরিসংখ্যান

অধিনায়ক দীনেশ কার্তিকের পরিসংখ্যান

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর অধীনে ১৮টি ম্যাচে জয় হাসিল করেছে শাহরুখ খানের দল। আইপিএলে অধিনায়ক কার্তিকের জয়ের হার ৪৮.৬৮ শতাংশ।

অধিনায়ক স্টিভ স্মিথের পরিসংখ্যান

অধিনায়ক স্টিভ স্মিথের পরিসংখ্যান

আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ২০ ম্যাচে তিনি জয় হাসিল করেছেন। আইপিএলে অধিনায়ক স্মিথের জয়ের হার ৬৮.৯৬ শতাংশ। যা দীনেশ কার্তিকের থেকে অনেকই বেশি।

ব্যাটসম্যান দীনেশ কার্তিকের পরিসংখ্যান

ব্যাটসম্যান দীনেশ কার্তিকের পরিসংখ্যান

আইপিএলে এখনও পর্যন্ত ১৮৪টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। ৩৬৮৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ১৮টি অর্ধশতরান রয়েছে কেকেআর অধিনায়কের। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭।

ব্যাটসম্যান স্টিভ স্মিথের পরিসংখ্যান

ব্যাটসম্যান স্টিভ স্মিথের পরিসংখ্যান

আইপিএলে এখনও পর্যন্ত ৮৩টি ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। ২১৪১ রান এসেছে প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়কের ব্যাট থেকে। আইপিএলে একটি শতরানও রয়েছে স্মিথের। তাঁর সর্বোচ্চ স্কোর ১০১।

চলতি আইপিএলের পারফরম্যান্স

চলতি আইপিএলের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে ৩০ রান করেছেন দীনেশ কার্তিক। তাঁর সর্বোচ্চ স্কোর ৩০। অন্যদিকে আইপিএলে এখনও পর্যন্ত ১১৯ রান করা রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথের সর্বোচ্চ স্কোর ৬৯। এক্ষেত্রে কেকেআর অধিনায়ককে টেক্কা দিয়েছেন রাজস্থানের নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+