আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, এগিয়ে কে, জেতার তাগিদ বেশি কোন দলের?
আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, এগিয়ে কে, জেতার তাগিদ বেশি কোন দলের?
মঙ্গলবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক এই প্রতিযোগিতায় এগিয়ে কোন দল। কোন দলের জেতার তাগিদ বেশি, তা জেনে নেওয়া যাক।

দিল্লি ও হায়দরাবাদের অবস্থিতি
পরপর দুই ম্যাচ জিতে আইপিএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন দুর্ধর্ষ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে পরপর দুই ম্যাচে হেরে লিগ তালিকার সর্বশেষ স্থানে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদ, মঙ্গলবারের ম্যাচ জিততে মরিয়া।

এগিয়ে কোন দল
আইপিএল ২০২০-এর শুরু থেকেই ফর্মে রয়েছেন পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের মতো দিল্লি ক্যাপিটালসের তরুণ ক্রিকেটাররা। সেটাই এই শিবিরকে অন্য দলের থেকে অনেক এগিয়ে রেখেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও, এখনও ছন্দ খুঁজে পায়নি। ছন্দে নেই বোলাররাও। তাই মঙ্গলবারের ম্যাচে যে দিল্লি এগিয়ে, তা চোখ বন্ধ করে বলা যায়।

কোন মাঠে কখন ম্যাচ
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

কোথায় দেখা যাবে ম্যাচ
সানরাইজার্স হায়দরাবাদের ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে স্টার নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications