আইপিএল ২০২০: রাবাদা-নর্কিয়ার ডেথ বোলিংয়ে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি
আইপিএল ২০২০: রাবাদা-নর্কিয়ার ডেথ বোলিংয়ে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি
দক্ষিণ আফ্রিকান রাবাদা-নর্কিয়া জুটির দুর্দান্ত ডেথ ওভার বোলিংয়ে ভর করে রাজস্থানের বিরুদ্ধে কঠিন ম্যাচে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের।
ফিল্ডিং করতে গিয়ে এদিন শ্রেয়স আইয়ার কাঁধে চোট পেয়ে ফিরে যান। যারপর ধাওয়ানের নেতৃত্বে দারুণ জয় ছিনিয়ে নিল দিল্লি। ম্যাচে এদিন পেসারদের দারুণভাবে ব্যবহার করেছেন ধাওয়ান। ১৮ তম ওভারে নর্কিয়া ৪ রান খরচ করে উথাপ্পাকে তুলে নেন। ১৯ তম ওভারে রাবাদা ৩ রান খরচে আর্চারকে তুলে নিলে, রাজস্থানকে শেষ ওভারের জন্য ২২ রানের টার্গেট ছুঁড়ে দেয় দিল্লি।

সেখানেই শেষ ওভারে ৮ রান খরচ তুষার দেশপাণ্ডের। আইপিএলে অভিষেক ম্যাচে ফাইনাল ওভার করার সুযোগ পেয়ে হতাশ করেননি পাণ্ডে। ফাইনাল ওভারে দুরন্ত বোলিংয়ের পর রাজস্থানকে ১৩ রানে হারিয়ে আইপিএল ২০২০ থেকে আরও ২টি পয়েন্ট তুলে নিল দিল্লি। দিল্লির ১৬১ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে রাজস্থান ১৪৮ রানে ইনিংস শেষ করে।
বল হাতে তুষার আইপিএল অভিষেকে এদিন বেন স্টোকস ও শ্রেয়স গোপালকে আউট করেছেন। দিল্লির প্রোটিয়া পেস জুটি এদিন ৩টি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। রাজস্থানের বাটলার ও উথাপ্পা আউট করেন নর্কিয়া। আর্চারকে আউট করে রাজস্থানের কফিনে রাবাদা শেষ পেরেক পুঁতে দেন। দিল্লির হয়ে অশ্বিন ও অক্ষর ১টি করে উইকেট নিয়েছেন।
এই জয়ের ফলে ফের আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচ থেকে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে দিল্লি। আইপিএল ২০২০তে প্রথম হিসেবে দিল্লি ১২ পয়েন্টের ছুঁল।












Click it and Unblock the Notifications