আইপিএল ২০২০:ম্যাচের দিন বাসে ১৭ ক্রিকেটার,২ ওয়েটার! কীভাবে জৈব সুরক্ষা মানা হবে জেনে নিন

আইপিএল ২০২০:ম্যাচের দিন বাসে ১৭ ক্রিকেটার,২ ওয়েটার! কীভাবে জৈব সুরক্ষা মানা হবে জেনে নিন

রাত পোহলেই জৈব সুরক্ষায় আঁটোসাঁটো নিরাপত্তার শুরু আইপিএল ২০২০। চলতি বছরের ২৯ মার্চ ১৩ তম আইপিএল শুরুর কথা থাকলে বিশ্বজুড়ে করোনা কোভিড -১৯ ভাইরাসের কারণে অতিমারী পরিস্থিতিতে টুর্নামেন্টে বল গড়ানো সম্ভব হয়নি। শেষে ভারতের মাটি থেকে আইপিএল ২০২০ সরিয়ে নিতে হয়েছে। সব বাধা পেরিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীর মাঠে আইপিএল ২০২০ শুরু। এবছর করোনার বছরে ১৩ তম আইপিএল টুর্নামেন্টকে কোভিড-১৯ ভাইরাসের গ্রাস থেকে নিরাপদ রাখতে জৈব সুরক্ষা বলয়ে ম্যাচ আয়োজন হতে চলেছে। একনজরে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা হোটেল থেকে কীভেব মাঠে জাবেন জেনে নেওয়া যাক।

আইপিএল ২০২০:ম্যাচের দিন বাসে ১৭ ক্রিকেটার,২ ওয়েটার! কীভাবে জৈব সুরক্ষা মানা হবে জেনে নিন

শনিবার থেকে আইপিএলের মাঠে বল গড়াতে চলেছে। এবার থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিগুলির জন্যে হোটেল থেকে মাঠে আসার জন্য, দুটি বাস বরাদ্দ থাকবে। এই দুই বাসের মধ্যে ভাগাভাগি করে দলের সর্বোচ্চ ১৭ জন ক্রিকেটার , ১২ জন স্টাফ, টিমের জিনিসপত্র বহনের জন্যে ২ জন ও ২ জন ওয়েটার থাকবেন। এক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ে থাকা হোটেল কর্মীরাই দলের সঙ্গে ম্যাচের দিন মাঠে যাবেন। শনিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে জৈব সুরক্ষার মধ্যে আইপিএল ২০২০-তে এই নিয়ম শুরু হবে।

প্রসঙ্গত আইপিএল শুরুর আগেই চেন্নাই দলের দুই ক্রিকেটার ও ১২ জন স্টাফের করোনা ধরা পড়ায় উদ্বেগ বেড়েছিল। পরে ১ ক্রিকেটার ও ১২ জন স্টাফ সম্পূর্ণ সুস্থ হয়ে জৈব সুরক্ষা বলয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও সিএসকে দলের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড় এখনও কোভিড আক্রান্ত রয়েছেন। তাঁর সর্বশেষ রিপোর্টে ভাইরাসের উপস্থিতি মিলেছে। ফলে এখনই তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন না, আরও কিছুদিন তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+