আইপিএল ২০২০: রানে ফিরলেন ওয়াটসন, তিন ম্যাচ পর জয়ে ফিরল চেন্নাই, ১০ উইকেটে পাঞ্জাব বধ
আইপিএল ২০২০: অবশেষে রানে ফিরলেন ওয়াটসনে, তিন ম্যাচ পর জয়ে ফিরল চেন্নাই, ১০ উইকেটে পাঞ্জাব বধ
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের। অবশেষে রানে ফিরলেন ওয়াটসন। ব্যাটে এদিন ৫৩ বলে ৮৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়লেন ওয়াটসন। অজি ক্রিকেটারের ওপেনিং সঙ্গী ফ্যাফ ডুপ্লেসিস ৫৩ বলে ৮৭ রান হাঁকিয়েছেন। তিন ম্যাচ পর আইপিএল ২০২০তে জয় পেয়ে নতুন লাইফ লাইন পেল সিএসকে।

চেন্নাইয়ের দুই ওপেনারের ওয়াটসন এবং ডুপ্লেসিসের এদিন দুরন্ত পারফরম্যান্স। রান তাড়া করতে নেমে দুই ডানহাতির ব্যাটে ১৮১ রানের ওপেনিং পার্টনারশিপে ভর করে, ১৬ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল চেন্নাই।
বল হাতে এদিন কিংস ইলেভেন পাঞ্জাব কোনভাবে দাগ কাটতেই পারল না। চেন্নাই ১০ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ার পর ৬ নম্বরে উঠে এলে চেন্নাই এবং এই হারের পর ৮ নম্বরে নেমে গেল কিংস ইলেভেন পাঞ্জাব।
জেনে নিন কিছু পরিসংখ্যান
১) প্রসঙ্গত এই নিয়ে দ্বিতীয় বার আইপিএলে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছিল সিএসকে।
২)অন্যদিকে আইপিএল ২০২০তে এই প্রথম দুবাইয়ে রান তাড়া করতে নেমে জয় পেল কোন দল। সেটাও আবার ১০ উইকেটের ব্যবধানে।












Click it and Unblock the Notifications